```
মধুপুরে ডায়াগনস্টিক ও মেডিসিন দোকানে ভ্রাম্যমাণ আদালতে অভিযান

মধুপুরে ডায়াগনস্টিক ও মেডিসিন দোকানে ভ্রাম্যমাণ আদালতে অভিযান

টাঙ্গাইলের মধুপুরে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও ঔষধের দোকানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই সকল ডায়াগনস্টিক সেন্টার ও ঔষধের দোকানগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে জরিমানা করা হয়েছে। ২০ আগস্ট(বুধবার)মধুপুর পৌরসভার জামালপুর রোডের মানবসেবা মেডিকেল হলের হোমিওপ্যাথি চিকিৎসক নিজের নামের পূর্বে ডাক্তার পদবী ব্যবহার করার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে […]

কালিহাতীতে প্রায় ১৩ লাখ টাকার চায়না জাল ধ্বংস

কালিহাতীতে প্রায় ১৩ লাখ টাকার চায়না জাল ধ্বংস

টাঙ্গাইলের কালিহাতীর হামিদপুরে নিষিদ্ধ চায়না জালের গোডাউনে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খায়রুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় সূত্র জানায়, অভিযানে ১২ হাজার মিটার চায়না দুয়ারি জাল এবং তিন হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয় যার বাজারমূল্য প্রায় ১৩ লাখ টাকা। স্থানীয় নদী ও […]

মির্জাপুরে স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মসমর্পণ

মির্জাপুরে স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মসমর্পণ

টাঙ্গাইলের মির্জাপুরে স্ত্রী রোজী আক্তারকে কুপিয়ে হত্যার দায় স্বীকার করে আত্মসমর্পণ করেছেন স্বামী লতিফ মিয়া। মঙ্গলবার (১৯ আগস্ট) তাকে আদালতে পাঠালে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি। গতকাল সোমবার বিকেলে উপজেলার তরফপুর ইউনিয়নের তরফপুর নয়াপাড়া গ্রামে এই হত্যার ঘটনা ঘটে। ঘটনার পর সোমবার দিনগত রাত ২টার দিকে থানায় হাজির হয়ে আত্মসমর্পণ করেন লতিফ মিয়া। স্থানীয় […]

কালিহাতীতে কালোবাজারির জব্দ করা চাল এতিমদের দিলেন ইউএনও

কালিহাতীতে কালোবাজারির জব্দ করা চাল এতিমদের দিলেন ইউএনও

টাঙ্গাইলের কালিহাতীতে কালোবাজারির জব্দ করা চাল এতিম শিশুদের হাতে তুলে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলাম। সোমবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে ৩৯ বস্ত চাল উপজেলার ৭টি এতিমখানায় বিতরণ করা হয়। এ উদ্যোগকে প্রশংসা জানিয়েছেন সাধারণ মানুষ। প্রতি বস্তায় কমপক্ষে ৪০ কেজি করে চাল রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম বলেন, সরকারি সম্পদ অবৈধভাবে ব্যবহার […]

টাংগাইলে জিপিকে আওয়ামী দোসর আখ্যা দিয়ে কার্যালয়ে তালা দিয়েছেন আইনজীবীরা

টাংগাইলে জিপিকে আওয়ামী দোসর আখ্যা দিয়ে কার্যালয়ে তালা দিয়েছেন আইনজীবীরা

টাঙ্গাইলে সদ্য নিয়োগ পাওয়া আদালতের সরকারি আইন কর্মকর্তা (জিপি) বজলুর রহমান মিয়াকে স্বৈরাচার আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে তার কার্যালয়ে তালা দিয়েছেন আইনজীবীরা। বজলুর রহমান জিপি পদে নিয়োগ পাওয়ায় সাধারণ আইনজীবীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। সেই ক্ষোভ থেকে মূলত তার কক্ষে তালা ঝুলিয়ে দেন আইনজীবীরা। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে পিপির দুটো কক্ষে তারা ঝুলিয়ে দেয়া […]

এলেঙ্গায় ৪৯কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

এলেঙ্গায় ৪৯কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

টাঙ্গাইলের কালিহাতীতে অভিনব প্রদ্ধতিতে তুলা বোঝাই মিনি ট্রাকে গাঁজা বহনকালে ৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। সোমবার গভীর রাতে উপজেলার এলেঙ্গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, আমিনুল (৩৫), বাবু (৩৬) এবং মোজাহিদ (২৫)। এ সময় তাদের কাছ থেকে ৪৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এর মধ্যে আমিনুল ট্রাক চালক এবং বাবু ট্রাকের হেলপাড়। মোজাহিদ […]

কালিহাতীতে ব্লাড ফাউন্ডেশনের বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

কালিহাতীতে ব্লাড ফাউন্ডেশনের বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

টাঙ্গাইলের কালিহাতীতে “কালিহাতী ব্লাড ফাউন্ডেশন’র উদ্যোগে উত্তর বেতডোবা ফাতেমা হালিম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ৩০০টি বৃক্ষ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও কালিহাতী ব্লাড ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা জনাব খায়রুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সদস্য শিক্ষক মীর আতিকুর রহমান কবির, ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম খোকন এবং […]

মির্জাপুরে পূবালী ব্যাংকের ২৪৩ তম উপশাখা শুভ উদ্বোধন

মির্জাপুরে পূবালী ব্যাংকের ২৪৩ তম উপশাখা শুভ উদ্বোধন

টাঙ্গাইলের মির্জাপুরে পূবালী ব্যাংক পিএলসি’র ২৪৩ তম উপশাখার শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা সদরের মুনসুর টাওয়ারের ২য় তলায় উপশাখাটির উদ্বোধন করেন উপ-মহাব্যবস্থাপক টাঙ্গাইল অঞ্চলের প্রধান মুহাম্মদ বেল্লাল হোসেন। রোববার (১৭ আগস্ট) বেলা ১১টার দিকে মুহাম্মদ আতাউর রহমানের সভাপতিত্বে উদ্বেধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পূবালী ব্যাংক পিএলসি’র সহকারি মহাব্যবস্থাপক এহসানুল হক, মির্জাপুর উপজেলা বণিক সমিতির সভাপতি […]

মির্জাপুরে পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যা

মির্জাপুরে পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলের মির্জাপুরে পরকীয়ার সন্দেহে স্ত্রী রোজিনা আক্তারকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী আব্দুল লতিফের বিরুদ্ধে। সোমবার (১৮ আগস্ট) বিকেলে উপজেলার তরফপুর ইউনিয়নের নামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রোজিনা আক্তার (৩৫) তরফপুর মুচিরচালা এলাকার হাসমত আলীর মেয়ে। অভিযুক্ত স্বামী আব্দুল লতিফ (৪৬) একই এলাকার খবির উদ্দিনের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক। […]

মধুপুরে বিএডিসি শ্রমিকদের দাবী বাস্তবায়নে  রাস্তা অবরোধ অবস্থান কর্মসূচি পালিত

মধুপুরে বিএডিসি শ্রমিকদের দাবী বাস্তবায়নে রাস্তা অবরোধ অবস্থান কর্মসূচি পালিত

কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা-২০২৫ বাতিল, ২০১৭ বাস্তবায়ন ও দৈনিক ভিত্তিক শ্রমিকদের নিয়মিতকরণের দাবীতে টাঙ্গাইলের মধুপুরের কাকরাইদ বিএডিসির সকল শ্রমিক ইউনিয়ন ও সমিতির সমন্বয়ে রাস্তা অবরোধ ও লাগাতার অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। সোমবার(১৮ আগস্ট) সকাল ১১ ঘটিকায় উপজেলার কাকরাইদ বিএডিসি ফার্মের যুগ্ম পরিচালকের কার্যালয় ও উপ-পরিচালক(খামার) এর কার্যালয়ের সম্মুখে আলাদা ভাবে শ্রমিকেরা কর্ম […]

```

আমাদের মধুপুর ২৪