```
মালয়েশিয়া বিএনপির সভাপতির মায়ের ইন্তেকাল

মালয়েশিয়া বিএনপির সভাপতির মায়ের ইন্তেকাল

মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খানের মা মোসাম্মত জাহানারা খানম (৮৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত থেকে সোমবার সন্ধ্যা ৬টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর সংবাদ পেয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিএনপির কোষাধ্যক্ষ সাবেক সংসদ সদস্য রশিদুজ্জামান মিল্লাত, বিএনপির […]

মাভিপ্রবিতে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

মাভিপ্রবিতে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

টাঙ্গাইলের ‎মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন বিভাগে পৃথকভাবে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। ‎সোমবার (১১ আগস্ট) ‎ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “জিএসটিতে ২ লাখ ৪০ হাজারের কাছাকাছি শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তোমরা অত্যন্ত সৌভাগ্যবান, […]

সখীপুরে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী

সখীপুরে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী

২৪-এর গণঅভ্যুত্থানের ১ম বর্ষপূর্তি উপলক্ষে টাঙ্গাইলের সখীপুরে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১১ আগস্ট) বিকেলে এ কর্মসূচি পালিত হয়। বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার তালতলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন তারা। মিছিল শেষে তালতলা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আমির অধ্যাপক আলামিনের সভাপতিত্বে […]

সখীপুরে গোয়ালঘরে আগুন লেগে পাঁচটি গরুর মৃত্যু

সখীপুরে গোয়ালঘরে আগুন লেগে পাঁচটি গরুর মৃত্যু

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় গোয়ালঘরে আগুন লাগার ঘটনায় শাহ আলম বেগ নামে এক কৃষক পরিবারের পাঁচটি গরু পুড়ে মারা গেছে। এতে তার অনেক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। সোমবার (১১ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার আড়াইপাড়া বেগবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, অল্প কিছু পুঁজি আর কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক থেকে দু‘লাখ টাকা […]

সখীপুরে পোল্ট্রি খামারের বর্জ্য ও তীব্র দুর্গন্ধের কারণে ভোগান্তিতে এলাকাবাসী

সখীপুরে পোল্ট্রি খামারের বর্জ্য ও তীব্র দুর্গন্ধের কারণে ভোগান্তিতে এলাকাবাসী

টাঙ্গাইলের সখীপুর উপজেলার চকচকিয়া শ্রীপুর এলাকায় ঘনবসতি ও ফসলি জমির মাঝে স্থাপিত পোল্ট্রি খামারের বর্জ্য ও তীব্র দুর্গন্ধের কারণে ভোগান্তিতে পড়ছেন এলাকাবাসী। রোববার (১০ আগস্ট) সরেজমিনে দেখা যায়, খামার থেকে ছড়িয়ে পড়া মুরগির বিষ্ঠা আশপাশের কৃষি জমি যেমন নষ্ট করছে। একই সাথে তীব্র দুর্গন্ধে আশপাশের বাসিন্দাররাও অতিষ্ঠ হয়ে উঠেছেন। এতে ফসলি জমি উর্বরতা হারিয়ে ফসল […]

মাভিপ্রবিতে কেন্দ্রীয় ছাত্র সংসদ (মাকসু) প্রতিষ্ঠার দাবিতে আমরণ অনশন

মাভিপ্রবিতে কেন্দ্রীয় ছাত্র সংসদ (মাকসু) প্রতিষ্ঠার দাবিতে আমরণ অনশন

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (মাকসু) প্রতিষ্ঠার দাবিতে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন আক্তারুজ্জামান সাজু নামের এক শিক্ষার্থী। সোমবার (১১ আগস্ট) দুপুর থেকে প্রশাসনিক ভবন প্রাঙ্গণে এই অনশন কর্মসূচি শুরু করেন তিনি। আক্তারুজ্জামান সাজু বিশ্ববিদ্যালয়ের অপরাধ তত্ত্ব ও পুলিশবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী। তার দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের আরো […]

আমরা ক্ষমতার জন্য নির্বাচন চাচ্ছি না-সুলতান সালাহউদ্দিন টুকু

আমরা ক্ষমতার জন্য নির্বাচন চাচ্ছি না-সুলতান সালাহউদ্দিন টুকু

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, ‘আমরা ক্ষমতার জন্য নির্বাচন চাচ্ছি না। আমরা জনগণের ভোট জনগণকে ফেরত দিতে চাই। রাষ্ট্রের মালিক হচ্ছে এই দেশের জনগণ।’ সোমবার (১১ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের শিল্পকলা একাডেমিতে স্বেচ্ছাসেবী সংগঠন টিএসএফ আয়োজনে ৬৪ জেলার স্বেচ্ছাসেবীদের নিয়ে মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, ‘যারা […]

মাভিপ্রবিতে শিক্ষকদের নিয়ে সেমিনার

মাভিপ্রবিতে শিক্ষকদের নিয়ে সেমিনার

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে ‘কিওয়ার্ড, সিকুয়েন্স, ইম্পর্টেন্স: এ পটেনশিয়াল টেকনিক ফর কোয়ালিটি থিসিস অ্যান্ড পাবলিকেশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ আগস্ট) দুপুরে ‎বিশ্ববিদ্যালয়ের ১২তলা একাডেমিক ভবনের কনফারেন্স রুমে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এ সেমিনারের আয়োজন করে। এতে বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক […]

মির্জাপুরে কাজ না থাকায় কারখানা বন্ধ

মির্জাপুরে কাজ না থাকায় কারখানা বন্ধ

অর্ডার না থাকায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের মমিননগর এলাকার অন্যতম ‘বার্ডস অ্যান্ড জেড লিমিটেড’ কারখানার উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (৯ আগস্ট) এক নোটিশের মাধ্যমে এ তথ্য জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। তবে বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না কারখানার শ্রমিকরা। রবিবার সকালে বিষয়টি জানার পর সকাল ১১টার দিকে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু […]

টাংগাইলে অবৈধ ক্লিনিক বন্ধে অভিযান

টাংগাইলে অবৈধ ক্লিনিক বন্ধে অভিযান

টাঙ্গাইলে অবৈধ ক্লিনিক বন্ধে অভিযান চালিয়েছে জেলা ক্লিনিক মালিক সমিতি। শনিবার (৯ আগস্ট) দুপুরে শহরের বিভিন্ন ক্লিনিকে এ অভিযান চালানো হয়। এসময় সঠিক কাগজ ও পরিবেশ ঠিক না থাকায় সর্তক করা হয় বিভিন্ন ক্লিনিককে। একই সঙ্গে রোগীদের সেবার মান নিশ্চিত করে ক্লিনিক পরিচালনার আহ্বান জানানো হয়। এসময় জেলা ক্লিনিক মালিক সমিতির সভাপতি ছাইদুল হক ছাদু, […]

```

আমাদের মধুপুর ২৪