```
মির্জাপুরে পাঁচ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা

মির্জাপুরে পাঁচ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা

টাঙ্গাইলের মির্জাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বাসি খাবার সংরক্ষণ করে বিক্রির অভিযোগে পাঁচ প্রতিষ্ঠানকে মোট ৩৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (৫ অক্টোবর) মির্জাপুর উপজেলার সোহাগপুর ও গোড়াই এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। আরো পড়ুনঃ মির্জাপুরে […]

কালিহাতীতে বালু উত্তোলনের দায়ে ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা

কালিহাতীতে বালু উত্তোলনের দায়ে ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইলের কালিহাতীতে বালুমহালে অভিযান চালিয়ে চারজনকে ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় একটি ভেকু ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সল্লা কামাখ্যামোড় ও সল্লা ঘাট এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাইমিনুল ইসলামের নেতৃত্ব এ অভিযান পরিচালনা করা হয়। আরো পড়ুনঃ কালিহাতীতে অবৈধভাবে বালু উত্তোলনের ধায়ে ৯ […]

কালিহাতীতে অবৈধভাবে বালু উত্তোলনের ধায়ে ৯ জনের কারাদণ্ড

কালিহাতীতে অবৈধভাবে বালু উত্তোলনের ধায়ে ৯ জনের কারাদণ্ড

টাঙ্গাইলের কালিহাতীতে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও ব্যবসার বিরুদ্ধে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় নয়জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে কালিহাতী উপজেলার যমুনা নদীর থানাঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার এবং […]

বাসাইলে নারীকে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড

বাসাইলে নারীকে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড

টাঙ্গাইলের বাসাইলে এক নারীকে আপত্তিকর অঙ্গভঙ্গি করায় মারুফ মিয়া (২৪) নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ২০০ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ এ দণ্ডাদেশ দেন। ​দণ্ডপ্রাপ্ত মারুফ মিয়া টাঙ্গাইলের মধুপুর উপজেলার কাকরাইদ গ্রামের শহিদুল ইসলামের […]

কালিহাতীতে ১ মাসে ভ্রাম্যমান আদালতের ৭৩টি মামলা ও ১২ লাখ টাকা জরিমানা আদায়

কালিহাতীতে ১ মাসে ভ্রাম্যমান আদালতের ৭৩টি মামলা ও ১২ লাখ টাকা জরিমানা আদায়

টাঙ্গাইলের কালিহাতীতে বিভিন্ন অপরাধ দমন ও জনস্বার্থে আইন বাস্তবায়নে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে উপজেলা প্রশাসন। এর ধারাবাহিকতায় গত আগস্ট মাসে ২৪টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৭৩টি মামলায় ১২ লাখ ৯ হাজার ৪৫০ টাকা অর্থদণ্ড এবং ৪৯ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন জানায়, আগস্টের প্রথমার্ধে ১২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩২টি মামলায় ৭ লাখ […]

ভূঞাপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অবৈধভাবে বালুর ঘাটে অভিযান

ভূঞাপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অবৈধভাবে বালুর ঘাটে অভিযান

টাঙ্গাইলের ভূঞাপুরে বাইনতাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অবৈধভাবে পরিচালিত বালুর ঘাটে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান এ অভিযান পরিচালনা করেন। এসময় বালু ব্যবসায়ী আব্দুল আলিমকে ৫০ হাজার টাকা জরিমানা ও ঘাটটি বন্ধ করে দেয়া হয়। জানা যায়, উপজেলার চিতুলিয়া পাড়া এলাকায় বাইনতাইন সরকারি […]

টাঙ্গাইলে ৩ প্রতিষ্ঠানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা

টাঙ্গাইলে ৩ প্রতিষ্ঠানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা

টাঙ্গাইলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার শহরের ছয়আনি বাজার এলাকায় পরিচালিত বাজার তদারকি অভিযানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, অবৈধ ও মানহীন কসমেটিকস সংরক্ষণ ও বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা, মেয়াদবিহীন পণ্য বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুতের অভিযোগে এ […]

টাংগাইলে অতিরিক্ত ভাড়া আদায় রোধে অভিযান, দুই কাউন্টারকে জরিমানা

টাংগাইলে অতিরিক্ত ভাড়া আদায় রোধে অভিযান, দুই কাউন্টারকে জরিমানা

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। টাঙ্গাইলে বিভিন্ন পরিবহনে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় রোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। সোমবার (১ জুন) সকালে নতুন বাস টার্মিনালের বিভিন্ন কাউন্টারে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজিবুল ইসলাম শুভর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এসময় নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন করা […]

ভূঞাপুরে তেল মাপে কম দেয়ায় ভাই-বন্ধু ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা

ভূঞাপুরে তেল মাপে কম দেয়ায় ভাই-বন্ধু ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইলের ভূঞাপুরে তেল পরিমাপে কম দেয়ার অভিযোগে ভাই-বন্ধু ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং মিষ্টিতে তেলাপোকা ও মাছি থাকায় দু’টি মিষ্টির দোকান মালিককে আরো ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার (১১ মে) দুপুরে উপজেলার বাহাদিপুর ও গোবিন্দাসী এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ […]

সখীপুরে ওজনে কম দেয়ায় ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা

সখীপুরে ওজনে কম দেয়ায় ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইলের সখীপুরে পেট্রোল, অকটেনসহ বিভিন্ন জ্বালানি তেলে ওজনে কারচুপির অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলার বোয়ালী এলাকায় অবস্থিত ‘সখীপুর ফিলিং স্টেশন’-এ অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মাপ যন্ত্রে কারসাজির […]

```

আমাদের মধুপুর ২৪