```
১১ বছরের ফাহিম এখনো জানে না তার বাবা,মা,ভাই ও খালা বেচেঁ নেই!!!

১১ বছরের ফাহিম এখনো জানে না তার বাবা,মা,ভাই ও খালা বেচেঁ নেই!!!

নিজস্ব প্রতিনিধিঃ প্রায় তিন বছর ধরে ‘জটিল’ রোগে আক্রান্ত ছিলেন মহায়মিন সিদ্দিকী ফুয়াদ। মাঝেমধ্যে শরীরে রক্ত দিতে হত। বুধবার (৮ জানুয়ারি) রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়। রাত ১২টার দিকে তার বাবা ফারুক সিদ্দিকী পরিবার সদস্যদের নিয়ে টাঙ্গাইলের ঘাটাইল থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় পৌঁছালে তাদের […]

ঘাটাইলের ৪ ইউনিয়নে তারুণ্যের উৎসব শীর্ষক কর্মশালা

ঘাটাইলের ৪ ইউনিয়নে তারুণ্যের উৎসব শীর্ষক কর্মশালা

নিজস্ব প্রতিনিধিঃ এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই এই স্লোগানে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা ঘাটাইলের লোকেরপাড়া, আনেহলা, জামুয়িরা ও দিঘলকান্দি  ইউনিয়ন পরিষদে আয়োজনে ৭ জানুয়ারি মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মোছা: শারমিন ইসলাম কর্মশালা গুলোতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসময় তিনি আগামীর বাংলাদেশ বিনির্মানে তারুণ্যের উদীয়মান শক্তিকে এগিয়ে […]

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাইফুল ইসলাম (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। রোববার রাতে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের আঠারোদানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল দীগড় ইউনিয়নের আঠারোদানা এলাকার আব্দুল মালেকের ছেলে। তিনি কালিহাতী শাহজাহান সিরাজ কলেজের ছাত্র ছিলেন। এ ঘটনায় একই এলাকার দীগড় পূর্বপাড়া গ্রামের হামীম মিয়ার ছেলে শাহীনুর ইসলাম (২০) গুরুতর […]

ঘাটাইলে মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঘাটাইলে মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধিঃ জাতীয় একটি গণমাধ্যমে ‘বৃদ্ধের বাড়ি ভাঙচুর ও দখল’ শিরোনামে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ঘাটাইলের বাগুন্তা গ্রামের বাসিন্দা ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হেলালুর রহমান খান হেলাল। বুধবার সকালে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির হল রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে তিনি বলেন, উপজেলার মুরাইদ মৌজায় ক্রয় সূত্রে ও […]

ঘাটাইলে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

ঘাটাইলে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

নিজস্ব প্রতিনিধিঃ আটিয়া বন (সংরক্ষণ) অধ্যাদেশ, ১৯৮২ বাতিলের দাবি এবং বন বিভাগের বিরুদ্ধে বাড়িঘর উচ্ছেদের প্রতিবাদে টাঙ্গাইলের ঘাটাইলে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে বিএনপি। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলার ধলাপাড়া রেঞ্জ অফিসের সামনে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে উপজেলা বিএনপির নেতারা এবং বিভিন্ন এলাকার প্রায় পাঁচ শতাধিক ভুক্তভোগী উপস্থিত ছিলেন। মানববন্ধনে […]

ঘাটাইলে  ইসলামী ব্যাংকের ৪০০ তম শাখা উদ্বোধন

ঘাটাইলে  ইসলামী ব্যাংকের ৪০০ তম শাখা উদ্বোধন

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে  ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৪০০ তম শাখা হিসেবে ঘাটাইল শাখার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড.আহসান এইচ মুনসুর। শনিবার  (২৮ ডিসেম্বর) উপজেলা অডিটোরিয়ামে এ শাখার উদ্বোধন করা হয়। ব্যাংকের  চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,এক্সিকিউটিভ কমিটির  চেয়ারম্যান মোঃ আব্দুল জলিল,রিক্স ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ডক্টর এম […]

ঘাটাইলে বিএনপি নেতা হেলাল বহিস্কার

ঘাটাইলে বিএনপি নেতা হেলাল বহিস্কার

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা বিএনপি’র সাবেক কোষাধ্যক্ষ হেলালুর রহমান খান হেলালকে বহিষ্কার করেছে বিএনপি। দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে বহিষ্কার করা হয়। মঙ্গলবার টাঙ্গাইল জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার (২২শে ডিসেম্বর) একটি গণমাধ্যমে […]

ঘাটাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু

ঘাটাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় তানভীর শাহরিয়ার কাব্য নামে এক কলেজছাত্রের মৃত্যু। টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের বানিয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ওসি রকিবুল ইসলাম। পুলিশ ও নিহতের পরিবার জানায়, গতকাল বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে কলেজ থেকে ফিরছিল দুই বন্ধু। ফেরার পথে উপজেলার বানিয়াপাড়া নামক স্থানে তাদের মোটরসাইকেলটির একটি বাসের পেছনে […]

ঘাটাইলের ধলাপাড়ায় বিএনপির সমাবেশ

ঘাটাইলের ধলাপাড়ায় বিএনপির সমাবেশ

নিজস্ব প্রতিনিধিঃ ঘাটাইলে বিএনপি’র উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। ধলাপাড়া ইউনিয়ন বিএনপি’র আয়োজনে গত শনিবার বিকালে ধলাপাড়া হাইস্কুল মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। দীর্ঘ ১৮ বছর পর আয়োজিত জনসভায় নেতাকর্মীদের ঢল নামে। ধলাপাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড, গ্রাম ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলা দল’সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের তৃণমূলের নেতাকর্মীরা […]

ঘাটাইলে জাতীয় পতাকার অবমাননা ও ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

ঘাটাইলে জাতীয় পতাকার অবমাননা ও ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলা ও পৌর বিএনপি উদ্যোগে জাতীয় পতাকার অবমাননা ও ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে সর্বধর্মীয় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গত শুক্রবার (৬ ডিসেম্বর) বিকাল ৪ টায় উপজেলার পৌর ডাকবাংলো থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ডে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী […]

```

আমাদের মধুপুর ২৪