```
মির্জাপুরে হেলিকপ্টারে বিয়ে করলেন ছাত্রলীগ নেতা

মির্জাপুরে হেলিকপ্টারে বিয়ে করলেন ছাত্রলীগ নেতা

নিজস্ব প্রতিনিধিঃ একমাত্র ছেলে ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ বিন সিয়ামের বিয়ে স্মরণীয় করে রাখতে হেলিকপ্টারে বউ নিয়ে আসলেন বাবা-মা। সিয়াম টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক। শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে আব্দুল্লাহ বিন সিয়াম হেলিকপ্টারে নববধূকে নিয়ে বাড়ি ফিরেছেন। বিকেল সাড়ে ৫টায় বংশাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে হেলিকপ্টার থেকে নামেন তারা। এ সময় সেখানে ভিড় […]

টাঙ্গাইলে ৪০ ডিগ্রি তাপমাত্রায় জনজীবন বিপর্যস্ত

টাঙ্গাইলে ৪০ ডিগ্রি তাপমাত্রায় জনজীবন বিপর্যস্ত

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে সপ্তাহব্যাপী তীব্র দাবদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। গতকাল বেলা ৩টায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে টাঙ্গাইল আবহাওয়া অফিস। এটিই জেলার সর্বোচ্চ তাপমাত্রা বলে নিশ্চিত করেছেন অফিসের উচ্চ পর্যবেক্ষক জামাল হোসাইন।  তিনি জানান, বেলা ৩টায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আরও দুইদিন এ দাবদাহ অব্যাহত থাকবে বলেও জানান এ আবহাওয়াবিদ। […]

ঘাটাইলে পিকআপের ধাক্কা ১০ পোশাককর্মী আহত

ঘাটাইলে পিকআপের ধাক্কা ১০ পোশাককর্মী আহত

নিজস্ব প্রতিনিধিঃ ঈদের ছুটি শেষে পিকআপে কর্মস্থলে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার আহত হয়েছেন ১০ জন পোশাককর্মী। এই ঘটনায় কেউ নিহত হয়নি। তবে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। গতকাল ভোর ৫টার দিকে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর পূর্বাঞ্চলের আঞ্চলিক মহাসড়কের ঘাটাইল উপজেলার সিংগুরিয়া ঈদগাঁহ মাঠ সংলগ্ন স্থানে এই দুর্ঘটনা ঘটে।  আহতরা হলেন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ […]

টাঙ্গাইলে ১২ বছরের এক কিশোর নিখোঁজ

টাঙ্গাইলে ১২ বছরের এক কিশোর নিখোঁজ

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে পৌর এলাকা থেকে ১২ বছরের এক কিশোর নিখোঁজ হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে টাঙ্গাইল পৌর এলাকার কাগমারা মির্জামাঠ থেকে রাসেদুল ইসলাম (১২) নামের এক কিশোর নিখোঁজ হয়। কিশোর রাশেদুল কাগমারা এলাকার মোঃ রানার ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, সে আজ বিকেলে আছরের নামাজ পড়তে বের হয়েছিল। এর পর থেকে তাকে আর খুজে […]

টাংগাইলে বিবেকানন্দ হাইস্কুলের এসএসসি-৭৬ ব্যাচের পুনর্মিলনী

টাংগাইলে বিবেকানন্দ হাইস্কুলের এসএসসি-৭৬ ব্যাচের পুনর্মিলনী

নিজস্ব প্রতিনিধিঃ “চেহারা নয়, নাম আর কন্ঠ শুনে বন্ধুকে চিনতে হয়েছে” প্রশ্নের উত্তরে জবাব দিয়েছেন বিবেকানন্দ হাইস্কুল এন্ড কলেজের এসএসসি-৭৬ ব্যাচের অবসর প্রাপ্ত অধ্যাপক নূরজ্জাহীদ কচি। এভাবেই প্রায় বন্ধুদের খোঁজখবর নিয়ে বিবেকানন্দ হাইস্কুল এন্ড কলেজের এসএসসি-৭৬ ব্যাচের ছাত্ররা দীর্ঘ ৪৮ বছর পর জীবনের প্রথম পুনর্মিলনী উদযাপন করলেন। যা স্কুলের পুনর্মিলনী তালিকায় রেকর্ড। শুক্রবার (১৯ এপ্রিল) […]

মির্জাপুরে গরীব ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

মির্জাপুরে গরীব ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে গরীব ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলা সদরের বাওয়ার কুমারজানী পশ্চিম পাড়ায় “আল ইমাম ইসলামিক সেন্টার” এর উদ্যোগে আল ইমাম মসজিদে এ সেলাই মেশিন বিতরণ করা হয়। আল ইমাম ইসলামিক সেন্টারেরর ‘আত্মকর্মসংস্থান প্রকল্প-২০২৪’ এর আওতায় গরীব দুস্থ মহিলাদের মধ্যে এই […]

মধুপুরে মাটি কাটার দায়ে দুইজনকে জরিমানা

মধুপুরে মাটি কাটার দায়ে দুইজনকে জরিমানা

নিজস্ব প্রতিনিধিঃ মধুপুর গড়ের লাল মাটি আনারস কলা ধান আদা হলুদ পেঁপেসহ নানা কৃষি ফসলের জন্য বিখ্যাত। মাটির উর্বরতা শক্তি বেশি থাকার কারণে এসব ফসল ভালো জন্মে থাকে। উর্বর শক্তি সম্পন্ন মাটির ঐতিহ্য নষ্ট করতে এক শ্রেনীর অসাধু মাটি ব্যবসায়ী ও মাটি খেকোরা তৎপর। তারা মাটি বিক্রি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। জমজমাট মাটি […]

টাংগাইলে আদা ও হলুদের চাষের জমি বেড়েছে

টাংগাইলে আদা ও হলুদের চাষের জমি বেড়েছে

নিজস্ব প্রতিনিধিঃ মসলা জাতীয় ফসল আদা, হলুদের কদর রয়েছে পুরো দেশ জুড়ে। মানুষের রসনা বিলাসে বর্তমানে দিনদিন মসলার জনপ্রিয়তা বাড়ছে। দিন যতই অতিবাহিত হচ্ছে ততই মসলার বাজার বড় হচ্ছে। বাড়ছে ফসল দুটির ব্যবসার পরিধিও। টাঙ্গাইল জেলায় ফসল দুটির চাহিদার ঘাটতি পুরনের লক্ষে চাষের জমি সম্প্রসারণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বিভিন্ন প্রকল্পে কৃষকদের বিনামূল্যে দেয়া হয়েছে […]

ধনবাড়ী উপজেলার সাবেক চেয়ারম্যান কিসলুর ইন্তেকাল

ধনবাড়ী উপজেলার সাবেক চেয়ারম্যান কিসলুর ইন্তেকাল

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়ন ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ আলী কিসলু (৭১) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ মেয়ে ও ১ ছেলে সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার (১৯ এপ্রিল) সকালে ঢাকা জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় […]

টাংগাইলে তৃতীয় ধাপে নির্বাচন হবে সদরসহ তিন উপজেলায়

টাংগাইলে তৃতীয় ধাপে নির্বাচন হবে সদরসহ তিন উপজেলায়

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে উপজেলা পরিষদ নির্বাচনের ব্যাপক তোরজোর এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে উপজেলাগুলোতে। তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১৭ এপ্রিল) বিকেলে নির্বাচন কমিশনের বৈঠকে নির্বাচনের এই তফসিল চূড়ান্ত করা হয়। বৈঠক শেষে ইসি সচিবালয়ের সচিব জাহাংগীর আলম তফসিল ঘোষণা করেন। তৃতীয় ধাপে টাঙ্গাইল জেলার তিনটি উপজেলায় ভোটগ্রহণ […]

```

আমাদের মধুপুর ২৪