মির্জাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা নামাজ পড়ালেন ছাত্রলীগ নেতা
টাঙ্গাইলের মির্জাপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা রিয়াদ খান প্যারোলে মুক্তি পেয়ে বাবা শহীদুজ্জামান খানের জানাজার নামাজ পড়িয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার উয়ার্শী ইউনিয়নের উয়ার্শী কবরস্থানে বাবার জানাজার নামাজ পড়ান তিনি। রিয়াদ খান উয়ার্শী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। গত বছরের ২২ ডিসেম্বর থেকে রিয়াদ খান টাঙ্গাইল জেলহাজতে রয়েছেন। জানা গেছে, গত শুক্রবার […]

