```
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যেন সুষ্ঠুভাবে পরিচালিত হয়, সে বিষয়ে বিএনপি সর্বোচ্চ পদক্ষেপ নেবে-টুকু

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যেন সুষ্ঠুভাবে পরিচালিত হয়, সে বিষয়ে বিএনপি সর্বোচ্চ পদক্ষেপ নেবে-টুকু

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে মনোনীত এমপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রাথমিক শিক্ষা মজবুত হলে উচ্চশিক্ষাও স্বয়ংক্রিয়ভাবে শক্তিশালী হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যেন সুষ্ঠুভাবে পরিচালিত হয়, সে বিষয়ে বিএনপি সর্বোচ্চ পদক্ষেপ নেবে। শনিবার (১৭ জানুয়ারি) টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে শাহীন শিক্ষা পরিবারের আয়োজনে পুরস্কার বিতরণ, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পিঠা উৎসব […]

মধুপুরে জাতীয়পার্টির প্রার্থী গভীর রাতেও জনসংযোগ

মধুপুরে জাতীয়পার্টির প্রার্থী গভীর রাতেও জনসংযোগ

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এডভোকেট ইলিয়াস হোসেন মনি। তিনি টাঙ্গাইল জেলা ও দায়রাজজ আদালতের একজন সিনিয়র আইনজীবী। তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের পরিচয় তুলে ধরে জাতীয় পার্টির পক্ষে প্রচারণার অংশ হিসেবে মধুপুর-ধনবাড়ী এলাকায় ঘুরে ঘুরে ভোটারদের সঙ্গে […]

টাংগাইলে শীতার্ত ও দরিদ্র মানুষের মধ্যে শুভসংঘের শীতবস্ত্র বিতরণ

টাংগাইলে শীতার্ত ও দরিদ্র মানুষের মধ্যে শুভসংঘের শীতবস্ত্র বিতরণ

বসুন্ধরা শুভসংঘ টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে শীতার্ত ও দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে বেড়াবুচনা পানির ট্যাংকি মোড়ে বসুন্ধরা শুভসংঘ টাঙ্গাইল জেলা শাখার কার্যালয়সহ কয়েকটি স্থানে নতুন শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন- বসুন্ধরা শুভসংঘ টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, সহসভাপতি মাওলানা মাসুদুর রহমান, যুগ্ম সম্পাদক […]

টাংগাইল জেলা আওয়ামীলীগের সহসভাপতি হিমু টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে জাতীয় পার্টি জেপির প্রার্থী

টাংগাইল জেলা আওয়ামীলীগের সহসভাপতি হিমু টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে জাতীয় পার্টি জেপির প্রার্থী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা ও মনোয়ন বৈধতা পেয়েছে জেলা আওয়ামী লীগের সহসভাপতি তারেক শামস খান ওরফে হিমু। তিনি এক সময় দাপটের সাথে আওয়ামী লীগের রাজনীতি করতেন। গত ২৪ এর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের […]

মির্জাপুরে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান

মির্জাপুরে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান

টাঙ্গাইলের শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান ২০২৬ কলেজের খেলার মাঠে সম্পন্ন হয়েছে। ৪১টি ইভেন্টে দুইশতাধিক ছাত্র-ছাত্রী ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেন। বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে সহকারী অধ্যাপক জামিল হোসেনের সভাপতিত্বে ও পারভেজ সাজ্জাদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজে অধ্যক্ষ অধ্যাপক ওসমান গণি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সহকারী অধ্যাপক মুহাম্মদ ছানোয়ার […]

মধুপুরে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

মধুপুরে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

টাঙ্গাইলের মধুপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে উপজেলার মীর্জাবাড়ী ইউনিয়নের ভবানীটেকী যুব সমাজের উদ্যোগে বাংলার ঐতিহ্যবাহী এ ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও টাঙ্গাইল-১(মধুপুর-ধনবাড়ী) আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন। এ সময় উপস্থিত […]

টাংগাইলের দুই হাসপাতালে ডায়রিয়া ও নিউমোনিয়াসহ শীতজনিত রোগীর চাপে চিকিৎসক-নার্সরা দিশেহারা

টাংগাইলের দুই হাসপাতালে ডায়রিয়া ও নিউমোনিয়াসহ শীতজনিত রোগীর চাপে চিকিৎসক-নার্সরা দিশেহারা

টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে ডায়রিয়া ও নিউমোনিয়াসহ শীতজনিত রোগীর চাপে চিকিৎসক-নার্সরা দিশেহারা হয়ে পড়েছেন। জেনারেল হাসপাতালে বেড সংখ্যার চেয়ে ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তি আছেন ১০ গুণ বেশি। ফলে অনেকের বেডে জায়গা হয়নি, তাই ভবনের বাইরে গাছের সঙ্গে ঝুলিয়ে স্যালাইন দেওয়া হচ্ছে তাদের। হাসপাতালে ওষুধ সংকটও চরম আকার ধারণ করেছে। এদিকে মেডিকেল কলেজ […]

টাংগাইলে যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু বহিষ্কার

টাংগাইলে যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকায় টাঙ্গাইল জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবুকে প্রাথমিক সদস্যপদসহ সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে তার স্থলে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন মালাকে ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে […]

টাংগাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কার্যনিবাহী পরিষদের পরিচিতি সভা

টাংগাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কার্যনিবাহী পরিষদের পরিচিতি সভা

টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কার্যনিবাহী পরিষদের পরিচিতি সভা মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবের ভিআইপি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। অনুষ্ঠান উদ্বোধন করেন টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ। টেলিভিশন রিপোর্টার্স ফোরামের সভাপতি ইনডিপেনডেন্ট টিভির সাংবাদিক মামুনুর রহমান মিয়া এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের মুখ্য আলোচক ছিলেন […]

মধুপুরের প্রয়াত মেয়র সরকার শহীদের ৩য় মৃত্যু বার্ষিকী পালিত

মধুপুরের প্রয়াত মেয়র সরকার শহীদের ৩য় মৃত্যু বার্ষিকী পালিত

মধুপুর পৌরসভার সাবেক তিনবারের মেয়র ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ মধুপুর -ধনবাড়ী আসনের বিএনপির মনোনীত প্রার্থী মরহুম শহিদুল ইসলাম সরকার সহিদ এর তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৩ জানুয়ারী বিকেল নিজ বাস ভবনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মধুপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা […]

```

আমাদের মধুপুর ২৪