```
ময়মনসিংহের সাজাপ্রাপ্ত আসামী টাঙ্গাইলে গ্রেফতার

ময়মনসিংহের সাজাপ্রাপ্ত আসামী টাঙ্গাইলে গ্রেফতার

নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহের তারাকান্দা থানা পুলিশ সাজাপ্রাপ্ত সোমেশ মানকিন (৪৫) নামে এক আসামিকে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করেছে। গত বৃহস্পতিবার তারাকান্দা থানার এএসআই মো. নজরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে টাঙ্গাইল থেকে তাকে গ্রেপ্তার করে। পুলিশ জানান, সোমেশ উপজেলার ঢাকুয়া গ্রামের কালী কুমার চিরাম মানকিনের পুত্র। তিনি এক বছরের সাজা ও ১১ লাখ […]

টাঙ্গাইলে বিডি ক্লিন এর উদ্যোগে লৌহজং নদী পরিস্কার

টাঙ্গাইলে বিডি ক্লিন এর উদ্যোগে লৌহজং নদী পরিস্কার

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের লৌহজং নদীর ময়লা আবর্জনা পরিষ্কারের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম। জেলা প্রশাসকের ডাকে সাড়া দিয়ে সারাদেশ থেকে টাঙ্গাইলে এসেছে ‘বিডি ক্লিন’র প্রায় দুই হাজার সেচ্ছাসেবক। তারা এ নদীর ময়লা, আবর্জনা আর বর্জ্যের ভাগাড় নিমিষে পরিষ্কার করেন। ১ মার্চ শুক্রবার সকালে হাউজিং মাঠ এলাকায় লৌহজং নদীর ময়লা আবর্জনা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করেন […]

মির্জাপুরে ৩টি চোরাই মোটরসাইকেলসহ আন্ত: জেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

মির্জাপুরে ৩টি চোরাই মোটরসাইকেলসহ আন্ত: জেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে ৩টি চোরাই মোটরসাইকেল ও চোরাই কাজে ব্যবহৃত একটি মাস্টার চাবিসহ আন্ত: জেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেলে ও সন্ধায় উপজেলা সদরের জহুরবাড়ি মোড় ও গোড়াই মিল গেইট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার তাদের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করলে টাঙ্গাইলের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট […]

মধুপুরে ৩ দিনব্যাপী অমর একুশে বইমেলার উদ্বোধন

মধুপুরে ৩ দিনব্যাপী অমর একুশে বইমেলার উদ্বোধন

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে ৩ দিনব্যাপী অমর একুশে বইমেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। উপজেলা চত্বরে অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জুবায়ের হোসেন। এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু। সমাজ সেবা অফিসার ইসমাইল […]

মির্জাপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মির্জাপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে দৈনিক দেশ রূপান্তরের মির্জাপুর প্রতিনিধি শামসুল ইসলাম সহিদ সভাপতি এবং দৈনিক নয়া দিগন্তের মির্জাপুর প্রতিনিধি হারুন অর রশিদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় মির্জাপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা আগামী এক বছরের জন্য নির্বাচিত হন। এর আগে সন্ধ্যা ৭টায় প্রেসক্লাব মিলনাতনে […]

গোপালপুরে জমে উঠেছে মোহনপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন

গোপালপুরে জমে উঠেছে মোহনপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল গোপালপুরের মোহনপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ে জমে উঠেছে ম্যানেজিং কমিটির নির্বাচন। সময় যতই ঘনিয়ে আসছে ততই উংসবমুখর হয়ে উঠছে নির্বাচনের পরিবেশ। বিগত সময়ের নির্বাচনের তুলনায় এবার নির্বাচনের সার্বিক চিত্র দেখতে অনেকটা কঠোর হবে বলে মনে করছেন স্থানীয়রা। এর’ই ধারাবাহিকতায় জমে উঠেছে প্রার্থীদের প্রচার প্রচারনা। শেষ পর্যন্ত ভোটারদের খুশি করে সমর্থন ধরে রাখতে চা-পান […]

ভূঞাপুরে এক প্রবাসীর বাড়িতে লোহার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরি

ভূঞাপুরে এক প্রবাসীর বাড়িতে লোহার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরি

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে এক প্রবাসীর বাড়িতে ভবনের লোহার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে আলমারিতে থাকা প্রায় ৪ ভরি স্বর্ণ, নগদ সাড়ে ৩ লাখ টাকা ও বিভিন্ন দেশের কিছু বিদেশী টাকা, বিদেশী বেশ কয়েকটি কম্বলসহ আসবাবপত্র লুট করা হয়। বুধবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতের কোন এক সময়ে উপজেলার নিকরাইল ইউনিয়নের ১ নং পুনর্বাসন […]

শুক্রবার দিনব্যাপী টাঙ্গাইলের লৌহজং নদী পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে

শুক্রবার দিনব্যাপী টাঙ্গাইলের লৌহজং নদী পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল শহরের মধ্য দিয়ে প্রবাহিত লৌহজং নদী বেদখল ও ময়লা আবর্জনায় ভরে গেছে। টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মার্চ) দিনব্যাপী লৌহজং নদী পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে বলে সভায় সিদ্ধান্ত হয়। টাঙ্গাইলের জেলা প্রশাসক কায়ছারুল ইসলামের […]

ঘাটাইলে প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ঘাটাইলে প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ “ক্রীড়া শক্তি, ক্রীড়াই বল মাদক ছেড়ে খেলতে চল” এই শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইলের দেওপাড়া ইউনিয়নে কালিকাপুর প্রিমিয়ার লীগ ক্রিকেট টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার কালিকাপুর চেকপোস্ট ময়দানে কালিকাপুর ক্রীড়া সংঘের আয়োজনে প্রিমিয়ার লিগ ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওপাড়া ইউনিয়ন আওয়ামী […]

মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় এক এনজিও কর্মী নিহত

মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় এক এনজিও কর্মী নিহত

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় গৌতম চন্দ্র ঘোষ নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে গোড়াই-সখিপুর আঞ্চলিক সড়কের গোড়াই তেতুলতলা নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে। তিনি বাসা ফাউন্ডেশন নামে একটি এনজিওতে কর্মরত ছিলেন। তার বাড়ি ঠাকুরগাঁও বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, গৌতম চন্দ্র ঘোষ বাসা ফাউন্ডেশন নামে বেসরকারি একটি এনজিওতে […]

```

আমাদের মধুপুর ২৪