```
প্রথমবারের মতো মাভাবিপ্রবির তিন অধ্যাপক প্রথম গ্রেডে উন্নীত

প্রথমবারের মতো মাভাবিপ্রবির তিন অধ্যাপক প্রথম গ্রেডে উন্নীত

নিজস্ব প্রতিনিধিঃ প্রথমবারের মতো টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) তিন অধ্যাপক প্রথম গ্রেডে উন্নীত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার ২০ বছর এবং দ্বিতীয় গ্রেডের সময়সীমা দুই বছর পূর্ণ হওয়ায় তারা এই গ্রেডপ্রাপ্ত হয়েছেন। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। প্রথম গ্রেড পাওয়া তিনজন অধ্যাপক হলেন- বায়োটেকনোলজি […]

টাঙ্গাইলে পথনাট্য উৎসব অনুষ্ঠিত

টাঙ্গাইলে পথনাট্য উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ ‘নাটকের শাণিত তরবারি, রুখবেই অনিয়ম-দুর্নীতি’ প্রতিপাদ্যে টাঙ্গাইলে জাতীয় পথনাট্য উৎসব কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ওই পথনাট্য উৎসবের উদ্বোধন করেন টাঙ্গাইল পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীর। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন আয়োজিত পথনাট্য উৎসবে সভাপতিত্ব করেন, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি মন্ডলীর সদস্য উত্তম কুমার সাহা। মহান শহিদ ও […]

টাঙ্গাইলে অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

টাঙ্গাইলে অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের ফতেপুর গ্রামে রান ডেভেলপমেন্ট অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) সকালে বিদ্যালয় মাঠে ক্রীড়া প্রতিযোগিতা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ছানোয়ার হোসেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত […]

চারঘন্টা পর টাঙ্গাইল রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

চারঘন্টা পর টাঙ্গাইল রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের বাসাইলে টাঙ্গাইল কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার ৪ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে ওই ক‌মিউটার ট্রেন‌টি ঘা‌রিন্দা স্টেশ‌নে থে‌কে ঢাকার উদ্দে‌শ্যে ছে‌ড়ে যাওয়ার পর জেলার বাসাইল উপ‌জেলার সোনালিয়া এলাকায় ট্রেনটি পৌছালে ট্রেনের ইঞ্জিন বিকল হয়। এতে ট্রেন চলাচল বন্ধ হ‌য়ে যায়। বৃহস্প‌তিবার (২৯ ফেব্রুয়া‌রি) সকাল সাড়ে ৭টায় টাঙ্গাইলের ঘারিন্দা […]

ঘাটাইলে ১০ চাকার ড্রাম ট্রাক বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী

ঘাটাইলে ১০ চাকার ড্রাম ট্রাক বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে ১০ চাকার ড্রাম ট্রাক বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের হরিপুর নামক স্থানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ভোক্তভোগিরা বলেন, উপজেলার জামুরিয়া ইউনিয়নের হরিপুর টু চানতারা সড়কে মাটি ও বালি ভর্তি ১০ চাকার ড্রাম ট্রাক বেপোয়া গতিতে চলাচল করে। ফলে রাস্তা সহ এলাকার […]

টাঙ্গাইলে ইঞ্জিন বিকল, ঢাকা-উত্তরাঞ্চল রেল যোগাযোগ বন্ধ

টাঙ্গাইলে ইঞ্জিন বিকল, ঢাকা-উত্তরাঞ্চল রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে বাসাইল উপজেলার সোনালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ঢাকার সঙ্গে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে৷ এ ব্যাপারে টাঙ্গাইলের ঘারিন্দা রেলওয়ে পুলিশের ইনর্চাজ আলী আকবর বলেন, টাঙ্গাইলের লোকাল ট্রেনটি ঘারিন্দা রেলস্টেশন থেকে সকাল ৭ টা ৮ মিনিটের […]

টাঙ্গাইলের পুলিশ সুপার পেলেন বিপিএম পদক

টাঙ্গাইলের পুলিশ সুপার পেলেন বিপিএম পদক

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলার সার্বিক আইনশৃঙ্খলা শান্তিপূর্ন থাকা, দক্ষতা ও পেশাদারিত্বের জন্য বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) সেবা পদক পেলেন টাঙ্গাইলের দক্ষ পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ হাতে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক বিপিএম পদক তাকে পরিয়ে দেন। সরকার মোহাম্মদ কায়সার অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত। […]

টাঙ্গাইলে ক্যাপসুল মার্কেটের পার্কিংয়ের অবৈধ দোকান উচ্ছেদ

টাঙ্গাইলে ক্যাপসুল মার্কেটের পার্কিংয়ের অবৈধ দোকান উচ্ছেদ

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল শহরের প্রাণকেন্দ্র ভিক্টোরিয়া রোডে অবস্থিত ক্যাপসুল মার্কেটের পশ্চিম পাশের পার্কিংয়ের জায়গায় অবৈধভাবে বসানো ছোট-বড় ১০টি ফুচকা-চটপটি ও ফাস্টফুডের দোকান উচ্ছেদ করা হয়েছে। একই সাথে টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তা, ভিক্টোরিয়া রোডে বসানো ৫টি ভ্রাম্যমান ফাস্টফুডের ফুড-কোর্ট দোকানও উচ্ছেদ করা হয়। বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ঘন্টাব্যাপী এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। […]

নাগরপুরে কৃষি ব্যাংকের ব্যাংকিং গ্রাহক সেবা উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা

নাগরপুরে কৃষি ব্যাংকের ব্যাংকিং গ্রাহক সেবা উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে ব্যাংকার-কাষ্টমার সম্পর্ক ও গ্রাহক সেবা উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি ব্যাংক টাঙ্গাইল দক্ষিণ এর আয়োজনে বাংলাদেশ কৃষি ব্যাংক দক্ষিণ এর মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক খালেকুজ্জামান ইয়ামিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রেজা মো. গোলাম মাসুম প্রধান। বিশেষ অতিথি হিসেবে […]

টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত হয়েছে। বার সমিতির হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আব্দুল আহাদ। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক (সিনিয়র জেলা জজ) মাহবুবুর রহমান এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তফা […]

```

আমাদের মধুপুর ২৪