মির্জাপুরে দুইদিন ব্যাপি বই মেলা শুরু
নিজস্ব প্রতিনিধিঃ আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুরে দুইদিন ব্যাপি অমর একুশে বই মেলা শুরু হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলা প্রশাসন আয়োজিত মেলার উদ্বোধন করেন টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামীমা আক্তার শিফা, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন, সহকারী কমিশনার […]

