```
মির্জাপুরে পৃথক তিন ঘটনায় চার জনের মৃত্যু

মির্জাপুরে পৃথক তিন ঘটনায় চার জনের মৃত্যু

টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক তিনটি ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং একজন পানিতে ডুবে মারা যান। এছাড়াও আহত হয়ছেন আরও ১১ জন। বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা থেকে আজ সকাল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্র জানা যায়, গতকাল গাজীপুরের ভাওয়াল মির্জাপুর থেকে টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়া জমিদার বাড়িতে নৌভ্রমণে আসেন ৩০-৩৫ জনের একটি দল। […]

মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত

মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি গ্রামে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। মধুপুর ফায়ার সার্ভিসের সাব স্টেশন অফিসার লাভলু তরফদার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে টেলকি গ্রামে পরিত্যক্ত কূপের মধ্যে একটি ছাগলের বাচ্চা পড়ে […]

সখীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় ৪জন নিহত

সখীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় ৪জন নিহত

টাঙ্গাইলের সখীপুরে দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাকে মুরগিবাহী পিকআপের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৪টার দিকে উপজেলার কালিয়া ইউনিয়নের কালিয়া ঘোনারচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় পাওয়া যাইনি। সখীপুর থানার এএসআই মো. আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোর ৪টার দিকে উপজেলার কালিয়া ঘোনারচালা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাকে মুরগিবাহী […]

ভূঞাপুরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত

ভূঞাপুরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত

টাঙ্গাইলের ভূঞাপুরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুরুজ আকন্দ (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক আলম আহত হয়েছেন। রোববার (৩১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পশ্চিম ভূঞাপুর নতুন বাইপাস রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুরুজ আকন্দ উপজেলার পশ্চিম ভূঞাপুর গ্রামের কালু আকন্দের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ভূঞাপুর বাজার থেকে আলম ও […]

ঘাটাইলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে এক ব্যাক্তির মৃত্যু

ঘাটাইলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে এক ব্যাক্তির মৃত্যু

টাঙ্গাইলের ঘাটাইলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামাল হোসেন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) সকাল ৯টায় উপজেলার দিগড় ইউনিয়নের কৈডলা মেদিনী পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই গ্রামের মৃত সুজাত আলীর ছেলে। এলাকাবাসী ও প্রত্যেক্ষ্যদর্শীরা জানান, এদিন সকাল ৮টার দিকে কামাল বাড়ির কাছেই খোলা চকের মাঝখানে ডোবায় চায়না জাল দিয়ে […]

কালিহাতীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে এক মোটরসাইকেলের চালক নিহত

কালিহাতীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে এক মোটরসাইকেলের চালক নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে এক মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো একজন। বৃহস্পতিবার (২১ মে) বিকেলে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের উপজেলার চাটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতের নাম মকবুল হোসেন (৩৮)। তিনি উপজেলার দশকিয়া ইউনিয়নের দোগাঙ্গীপাড়া গ্রামের রমজান আলীর ছেলে। আহত শাহ আলম (৩৮) ধনবাড়ী উপজেলার কাকনিআটা গ্রামের ওসমান গণির ছেলে। তারা পেশায় […]

কালিহাতীতে ট্রাক-সিএনজি সংঘর্ষে দুইজন নিহত

কালিহাতীতে ট্রাক-সিএনজি সংঘর্ষে দুইজন নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে বিএনপি নেতাসহ দুজন নিহত হয়েছেন। এঘটনায় আরও চারজন আহত হয়েছেন। বুধবার (২০ মে) দুপুরে ঢাকা টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড বৌবাজার মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সিএনজি চালক মো. আব্দুর হামিদ ( ৬৪)। তিনি টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের খিদিরপাড়া গ্রামের বাসিন্দা। অপর জন হলেন পৌরসভার এলেঙ্গা দক্ষিন পাড়া গ্রামের […]

টাংগাইলে ট্রাক উল্টে চালক নিহত

টাংগাইলে ট্রাক উল্টে চালক নিহত

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের ভাতকুড়া এলাকায় ট্রাক উল্টে রাসেল মিয়া (২০) নামে এক চালকের মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) সকালে দুর্ঘটনাটি ঘটে। নিহত রাসেল মিয়া টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলার সিরাজকান্দি এলাকার জহিরুল ইসলামের ছেলে। পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রাকটি যমুনা সেতুমুখী লেনে ভাতকুড়া এলাকায় পৌঁছালে চালক ঘুমিয়ে পড়েন। ফলে ট্রাকটি রাস্তার বিভাজনের ওপর উঠে নিয়ন্ত্রণ […]

কালিহাতীতে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাতপরিচয় এক শিশুর মৃত্যু

কালিহাতীতে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাতপরিচয় এক শিশুর মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতী এলাকায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাতপরিচয় একটি শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুটির বয়স আনুমানিক ১০ বছর। বুধবার (১৩ মে) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জসিমউদ্দিন জানান, ঢাকা-যমুনা রেলসেতু লাইনের কালিহাতীর রাজাবাড়ী রেলগেট এলাকায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে শিশুটি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা […]

টাংগাইলে ট্রাক উল্টে অটোচালক নিহত

টাংগাইলে ট্রাক উল্টে অটোচালক নিহত

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ট্রাক উল্টে নিমাই ঘোষ (৫০) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। সোমবার (১১ মে) বিকেলে মহাসড়কের বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নিমাই ঘোষ সদর উপজেলার শিবপুর গ্রামের কানাই ঘোষের ছেলে। পুলিশ ও স্থানীয়রা বলেন, মহাসড়কের উত্তরবঙ্গমুখী সার্ভিস লেনে দ্রুতগতিতে একটি ট্রাক চলছিল। এ সময় উল্টো পথে একটি অটোরিকশা সামনে চলে এলে […]

```

আমাদের মধুপুর ২৪