দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মির্জাপুরের প্রবাসী নিহত
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে সুমন (৩৫) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। দীর্ঘদিন ধরে দেশটির নিউক্যাসল শহরে ব্যবসা করতেন তিনি। শনিবার (৯ সে) স্থানীয় সময় বিকেলে নিজ গাড়ির ভেতরে থাকা অবস্থায় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত সুমনের বাড়ি টাঙ্গাইল জেলার বাঁশতৈল ইউনিয়নের অভিরামপুর গ্রামে। তার বাবার নাম মইজ উদ্দিন। […]

