```
মির্জাপুরে দেশের সবচেয়ে বয়স্ক দুই ব্যক্তির সন্ধান

মির্জাপুরে দেশের সবচেয়ে বয়স্ক দুই ব্যক্তির সন্ধান

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সিট মামুদপুর গ্রামে দেশের সবচেয়ে বয়স্ক দুই ব্যক্তির সন্ধান পাওয়া গেছে। স্থানীয়দের দাবি, কলিমউদ্দিন সিকদারের বয়স ১৩২ বছর এবং একই গ্রামের রাহাতুন নেছার বয়স ১২৬ বছর। তাদের দীর্ঘায়ু জীবন ও পরিশুদ্ধ ধর্মীয় জীবনধারা জানতে এবং দোয়া নিতে প্রতিদিনই বিভিন্ন বয়সী মানুষ আসছেন তাদের কাছে। কলিমউদ্দিন সিকদার গ্রামের মৃত পিয়ার আলী সিকদারের ছেলে […]

সখীপুরে কাঁঠালের বাজার রমরমা

সখীপুরে কাঁঠালের বাজার রমরমা

টাঙ্গাইলের সখীপুর উপজেলার বিভিন্ন হাটে জাতীয় ফল কাঁঠালের বাজার এখন রমরমা। প্রতি সপ্তায় প্রায় অর্ধকোটি টাকার কাঁঠাল বিক্রির জন্য দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে। স্বাদে মিষ্টি ও পুষ্টিগুণে ভরপুর এই জাতীয় ফলটি শুধু রসনাতৃপ্তিই নয়, স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি অর্থনীতিতেও ভূমিকা রাখছে। হজমে সহায়তা, পানিশূন্যতা প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও ওজন নিয়ন্ত্রণে কাঁঠালের ভূমিকা অপরিসীম। জানা […]

টাংগাইলে ডিমে লোকসান দিশেহারা খামারীরা

টাংগাইলে ডিমে লোকসান দিশেহারা খামারীরা

টাঙ্গাইলের কালিহাতীর দেউপুর গ্রামের পোল্ট্রি খামির মো. জিন্নাহ। পৈত্রিক সম্পতি দেখিয়ে লোন করে ও নিজের জমানো টাকা থেকে এ বছর প্রায় ৩০ লাখ টাকা খরচ করে তিন হাজার লেয়ার মুরগি লালন পালন করছেন। প্রতিদিন প্রায় আড়াই হাজার ডিম উৎপাদন হলেও ক্ষতি হচ্ছে প্রায় পাঁচ হাজার টাকা। মো. জিন্নাহ বলেন, “জানুয়ারি মাস থেকে প্রতি ডিমে দুই […]

টাংগাইলে পরিবেশ রক্ষায় অভিনব উদ্যোগ

টাংগাইলে পরিবেশ রক্ষায় অভিনব উদ্যোগ

পরিবেশ রক্ষায় অভিনব এক উদ্যোগ নিয়েছেন টাঙ্গাইলের তরুণ পরিবেশকর্মী ও সংগঠক মুঈদ হাসান তড়িৎ। সামাজিক সংগঠন ‘যুবদের জন্য ফাউন্ডেশন’-এর মাধ্যমে এ উদ্যোগ বাস্তবায়ন করছেন তিনি। ‘বীজ বোমা’ নামের এক বিশেষ প্রযুক্তি ব্যবহার করে বৃক্ষরোপণের নতুন দিগন্ত উন্মোচন করেছেন তড়িৎ। সাধারণত মাটি দিয়ে ছোট বলের আকারে তৈরি করা হয় ‘বীজ বোমা’। এর ভিতরে থাকে বীজ, সার […]

চলতি মৌসুমে টাংগাইলে প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে প্রান্তিক কৃষকদের

চলতি মৌসুমে টাংগাইলে প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে প্রান্তিক কৃষকদের

টাঙ্গাইল সদরের ভাঁটচান্দা গ্রামের প্রান্তিক চাষি আব্দুল কাদের। চলতি মৌসুমে ভাঁটচান্দা মৌজার গভীর নলকূপের আওতায় দুই বিঘা জমিতে ধান চাষ করেছেন। উৎপাদন মূল্যের চড়া বাজারে টাকার পরিবর্তে সেচ পাম্প মালিকরা ধান নেয়ায় তিনি প্রায় নয় হাজার টাকা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আব্দুল কাদের বলেন, “এই মৌজায় প্রায় ৪৫ বছর যাব ধান চাষ করি। আগে টাকা নিলেও বর্তমানে […]

টাংগাইলে স্বেচ্ছাশ্রমে সেতু নির্মাণ করল যুবকরা

টাংগাইলে স্বেচ্ছাশ্রমে সেতু নির্মাণ করল যুবকরা

টাঙ্গাইলে সরকারি সহায়তার আশায় না থেকে সদর উপজেলার হুগড়া ইউনিয়নে ৬টি কাঠের সেতু স্বেচ্ছাশ্রমে তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে সামাজিক সংগঠনের ‘এসি আকরাম ফাউন্ডেশন’ এর যুবকরা। ফলে আসন্ন বর্ষায় ওই ইউনিয়নের প্রায় ২৫টি গ্রামের লক্ষাধিক মানুষের ভোগান্তি লাঘব হবে। কাঠের সেতুগুলো হচ্ছে- দক্ষিণ হুগড়া, গায়েনপাড়া, হুগড়া পুরাতন জামে মসজিদ, উত্তর হুগড়া ডাক্তারবাড়ি, মন্ডল মোড়ের উত্তরে […]

মধুপুরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বনবাসীদের ১২৯ টি মামলা প্রত্যাহারের ঘোষনা

মধুপুরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বনবাসীদের ১২৯ টি মামলা প্রত্যাহারের ঘোষনা

অন্তবর্তীকালিন সরকারের পরিবেশ , বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, টাঙ্গাইলের মধুপুরে ক্ষুদ্র নৃ গোষ্ঠীসহ বনে বসবাসকারীদের বিরুদ্ধে দায়ের করা ১২৯ টি মামলা প্রত্যাহার করাসহ পুনরায় আবার শাল গাজারির বন ফিরিয়ে আনানার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, শালবনে আবার শাল গাছ ফেরৎ আনা হবে। তাই আসন্ন বর্ষা মৌসুমে বেশি বেশি […]

সখীপুরের রুমা পলিনেট হাউজে টমেটো চাষ করে তাক লাগিয়েছেন

সখীপুরের রুমা পলিনেট হাউজে টমেটো চাষ করে তাক লাগিয়েছেন

টাঙ্গাইলের ১২টি উপজেলায় পলিনেট হাউজে বিভিন্ন সবজির আবাদ করে লাভবান হচ্ছেন কৃষকেরা। বিশেষ করে টমেটোর আবাদ বেশ জনপ্রিয়। জেলার সখীপুর উপজেলার নামদারপুর গ্রামের গৃহিণী রুমা আক্তার পলিনেট হাউজে টমেটোর আবাদ করে তাক লাগিয়ে দিয়েছেন। তার দেখাদেখি অনেকেই স্বপ্ন দেখছেন সবজি আবাদে। পোকার আক্রমণ নেই বললেই চলে। আবহাওয়াকে নিয়ন্ত্রণ করা যায় খুব সহজেই। কৃষি বিভাগ থেকেই […]

মধুপুরে গরীবের হাসপাতালে সরকারি বেসরকারি সহযোগিতা প্রয়োজন

মধুপুরে গরীবের হাসপাতালে সরকারি বেসরকারি সহযোগিতা প্রয়োজন

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় পিছিয়ে পড়া পাহাড়ি লাল মাটির এলাকায় এড্রিক বেকার গড়ে তুলেছিলেন কাইলাকুড়ি স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্র বা গরিবের হাসপাতাল। ছায়াঘেরা সুনিবিড় গ্রাম্য পল্লি প্রকৃতিতে গড়ে ওঠা এ হাসপাতালে প্রাকৃতিক মনোরম পরিবেশ বিরাজমান। শব্দ দূষণ কোলাহলমুক্ত নির্মল পরিবেশে প্রতিদিন শত শত রোগী চিকিৎসাসেবা নিতে ভিড় করেন। এড্রিক বেকারের মৃত্যুর পর বর্তমানে আমেরিকার ডাক্তার দম্পতি জেসিন […]

দেখতে দেখতে ২৯ বছর কেটে গেল টাংগাইলের ভয়াভহ টর্নেডোর

দেখতে দেখতে ২৯ বছর কেটে গেল টাংগাইলের ভয়াভহ টর্নেডোর

দেখতে দেখতে কেটে গেল ২৯ বছর। তবু চোখের পলক ফেললে মনে হয় এই তো সেদিন। ১৯৯৬ সালের ১৩ মে বিকেলের ভয়ার্ত স্মৃতি ভেসে ওঠে মানসপটে। এত বছর পরও টাঙ্গাইলের মানুষ ভুলতে পারেনি ভয়াল ১৩ মের টর্নেডোর সেই তাণ্ডবের স্মৃতি। এদিনটি টাঙ্গাইলবাসীর জন্য শোক ও আতঙ্কের দিন। সোয়া দুই যুগেও কাটেনি সেই আতঙ্ক। এখনো স্মৃতি রোমন্থন […]

```

আমাদের মধুপুর ২৪