নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় একটি অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে পিকআপভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক আকাশ (২৪) নামের এক কাঠ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী তানজিনা।
রবিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কালিহাতীর মুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল চালক আকাশ কালিহাতী উপজেলার আউলিয়াবাদ মধ্যেপাড়া গ্রামের হারুনের ছেলে।
কালিহাতীর এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই রাহাদ বলেন, মোটরসাইকেল চালক আকাশ ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

