শনবিার (১ আগষ্ট) মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের কালামাঝি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এই ক্যাম্পে বিভিন্ন রোগে আক্রান্ত চার শতাধিক মানুষকে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ব্যবস্থাপত্র দেওয়া হয়।
ক্যাম্পে চিকিৎসক ডা. নাঈমা আক্তার নয়ন, গাইনি, প্রসূতি ও মেডিসিন বিশেষজ্ঞ এবং চিকিৎসক ডা. রাশেদুল ইসলামসহ (রিফাত), মেডিসিন, চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ সহ বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের সেবা প্রদান করেন।
মেডিকেল ক্যাম্পে সেবা নিতে আসা স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ উদ্যোগকে সময়োপযোগী ও মানবিক হিসেবে উল্লেখ করেন। তাঁরা বলেন, বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ায় গ্রামীণ জনগণের চিকিৎসা ব্যয় কমার পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ সৃষ্টি হয়েছে।
মেডিকেল ক্যাম্পের আয়োজক নাজমুল হক বলেন, গ্রামবাসীর সহযোগিতায় এই মানবিক উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। প্রতিমাসের প্রথম শনিবার নিয়মিতভাবে এ ক্যাম্প পরিচালনার মাধ্যমে অসহায় ও নিম্নআয়ের মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন বলে তিনি উল্লেখ করেন।
স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকলে আরও বেশি মানুষ এর সুফল ভোগ করতে পারবেন।

