বাসাইলে নারীকে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড
টাঙ্গাইলের বাসাইলে এক নারীকে আপত্তিকর অঙ্গভঙ্গি করায় মারুফ মিয়া (২৪) নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ২০০ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত মারুফ মিয়া টাঙ্গাইলের মধুপুর উপজেলার কাকরাইদ গ্রামের শহিদুল ইসলামের […]

