চাপড়ী ও গারো বাজারে হোটেলে মোবাইল কোর্ট, ২৩ হাজার টাকা জরিমানা

মধুপর উপজেলার চাপড়ী ও গারো বাজারের বিভিন্ন হোটেলে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

মঙ্গলবার ২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ৪:০০টা থেকে ৫:৩০টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

 

এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না, দীর্ঘদিনের বাসি-পচা খাবার ফ্রিজে সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাবার পরিবেশন, উন্মুক্ত জায়গায় ঢাকনা ছাড়া খাবার রাখা ইত্যাদি অপরাধে হায়দারের হোটেল (চাপড়ী হাট), হোটেল মদীনা এন্ড রেস্টুরেন্ট (গারো বাজার) ও আকাশ মিষ্টান্ন ভান্ডার (গারো বাজার) এর মালিককে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে মোট ২৩,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া বাসি-পচা খাবার ময়লার ঝুড়িতে ফেলে দেওয়া হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। এ সময় মধুপুর সেনা ক্যাম্পের সেনাবাহিনীর একটি চৌকস দল ও মধুপুর থানার পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।

 

মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া জানান, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।