নিজস্ব প্রতিনিধিঃ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর-উত্তম) বলেছেন, ‘দেশের সংখ্যালঘুদের ওপর কোনো অত্যাচার করা যাবে না। সংখ্যালঘুদের বাড়ি-ঘর, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের নিন্দা জানাচ্ছি। সেই সঙ্গে দ্রুত তদন্ত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।’
গতকাল শনিবার বিকেলে টাঙ্গাইলের বড় কালীমন্দিরের হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে মতবিনিময়কালে কাদের সিদ্দিকী এসব কথা বলেন।
আমরা আপনাদের সঙ্গে আছি।’
এ সময় উপস্থিত ছিলেন কাদের সিদ্দিকীর বড় ভাই সাবেক মন্ত্রী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আব্দুল লতিফ সিদ্দিকী, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাদ সিদ্দিকী, মন্দির কমিটির সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ চৌধুরীসহ হিন্দু সম্প্রদায়ের লোকজন।

