নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে ডাকাতির ঘটনায় মামলা করায় হামলার শিকার হচ্ছেন বিএনপির এক নেত্রী ও তার পরিবারের সদস্যরা। রবিবার (৯ মার্চ) টাঙ্গাইল প্রেস ক্লাবের অডিটরিয়ামে সংবাদ সম্মেলন এই অভিযোগ করেন এই নেত্রী। এ ঘটনায় রনকসহ (১৯) নামের এক যুবকসহ দুইজনকে আটক করা হয়েছে।
টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি ও নাগরপুর উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী জাহানারা আক্তার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলা সদরে তার বাড়িতে ডাকাতি হয়।
জাহানারা আক্তার বলেন, রনককে পুলিশে সোপর্দ করার পর থেকে ডাকাতরা নানা পরিচয়ে নানাভাবে (ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মোবাইল) হুমকি দিতে থাকে।
আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, মামলার প্রধান আসামি এস এম মহিউদ্দিন মাহমুদ মোহন (তিনটি মামলার আসামি) প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। গুলি করে মেরে লাশ গুমসহ নানা হুমকি দিচ্ছেন তিনি।

