বাসাইলে গোসলে নেমে দাদি ও নাতনির মৃত্যু

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের বাসাইলে গোসলে নেমে দাদি ও নাতনির মৃত্যু হয়েছে। রবিবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া উত্তরপাড়া এলাকায় খসরু মিয়ার স্ত্রী সুফিয়া বেগম (৫৫) ও তার নাতনি খাদিজা (১২)। গ্রামের বাড়ি এখানে হলেও তারা ঢাকায় বসবাস করতেন।

স্থানীয় ইউপি সদস্য রানা হামিদ লিটন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক এসএম রাফিউর রহমান বলেন, ‘হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। পরে তাদের লাশ পরিবারের লোকজন নিয়ে গেছে।’