জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী সংগঠন। আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন ফ্যাসিবাদ। আর যখন ক্ষমতার বাইরে যাতে তখন তারা নাশকতাবাদ, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ। সেই সন্ত্রাসী কর্মকাণ্ডই তারা করছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকীতে টাঙ্গাইলের সন্তোষের মাজারে পুস্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারত শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আরো পড়ুনঃ শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার পিছপা হয়নি
আখতার হোসেন বলেন, ‘শেখ হাসিনার বাংলাদেশে চলে আসার সাহস নেই। তিনি এখন পর্যন্ত নিজের চেহারা প্রদর্শন করতে পারেন না। যদি বাংলাদেশকে নানাভাবে অস্থির করার চক্রান্ত করা হয়, অবশ্যই জনগণ প্রতিহত করবে।’
এসময় টাঙ্গাইল জেলা এনসিপির আহ্বায়ক কামরুজ্জামান শাওন, সদস্যসচিব মাসুদুর রহমান রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।

