নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের বাসাইলে হাবলা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় তিনজন আটক করেছেন প্রিজাইডিং অফিসার। বুধবার (৫ জুন) বিকেল পৌঁনে ৪টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো আব্দুল্লাহ, রিদওয়ান এবং সিয়াম মিয়া। তারা সবাই প্রাপ্তবয়স্ক বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
প্রিজাইডিং অফিসার শফিকুল ইসলাম জানান আটকৃতরা আগে ভোট দিয়েছিল। পরে বিকেল সাড়ে ৩টার পর ভোট দিতে আসলে যাচাই বাছাই করে তিনজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷
এ ছাড়া সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টায় শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ভোটগ্রহণ।

