মাদককান্ডে টাংগাইলের অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্তকে বদলি

মাদককান্ডে টাংগাইলের অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্তকে বদলি

টাঙ্গাইলের সেই অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্তকে (১৭৫৪৪) বদলি করা হয়েছে। তাকে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক থেকে (সার্বিক) ঢাকার মিরপুর জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির (নাডা) উপপরিচালক হিসেবে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়েছে।

এর আগে আমাদেরমধুপুর২৪.কমে ৩০ জুলাই‘ টাংগাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের মাদকের টাকা লেনদেন এর ভিডিও নিয়ে তোলপাড়, শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়।

একইসঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার সিনিয়র সহকারী সচিব মো. বরহান হোসেন স্বাক্ষরিক এক চিঠিতে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সহাকারী সচিব মো. আরিফুল ইসলাম প্রিন্সকে (১৮০৬১) টাঙ্গাইল অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।

আরো পড়ুনঃ টাংগাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের মাদকের টাকা লেনদেন এর ভিডিও নিয়ে তোলপাড়

এর আগে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্তর মাদকের টাকা লেনদেন নিয়ে আমাদেরমধুপুর২৪.কমসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়।

এরপর থেকেই দেশজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।