মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ০৬ মে ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল

বাগমারায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৪৬ বার পড়া হয়েছে
মোঃ সাইফুল ইসলাম, বাগমারা (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলার হাটখুজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ এর ক্রীড়া, সাংস্কৃতিক বিষয় ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ ফেব্রুয়ারি) বাগমারা উপজেলার হাটখুজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার উদ্বোধন করেন আউচপাড়া ইউপি চেয়ারম্যান ডিএম শাফিকুল ইসলাম সাফি।
সারাদিন ব্যাপী বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয় আউচপাড়া ইউনিয়নের ১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরষ্কার তুলে দেন আউচপড়া ইউনিয়নের চেয়ারম্যান ডিএম শাফিকুল ইসলাম সাফি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগমারা উপজেলা সহকারি শিক্ষা অফিসার খলিলুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন হাটখুজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুর রহমান,সাংবাদিক সাইফুল ইসলাম,আলমগীর হোসেন,মাস্টার সিদ্দিকুর রহমান,ব্যাংকার আঃ জলিল,  আউচপাড়া ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য।
এছাড়াও ১৪টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও অভিভাবকসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন
অনুষ্ঠানটি পরিচালনা করেন মাস্টার নাজমুল হাসান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102