মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল

মধুপুরে ৭ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ!! শালিসে মিমাংসা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে ৭ বছরের এক শিশুকে যৌন নিপীড়ন করার অভিযোগ উঠেছে। তারই প্রেক্ষিতে অভিযুক্ত ব্যক্তিকে গ্রাম্য শালিসের মাধ্যমে সামান্য শারীরিক শাস্তি দিয়ে ছেড়ে দেওয়ার ঘটনা স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের সংগ্রাম শিমুল গ্রামে এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে । অভিযোগ উঠেছে মধ্যপ্রাচ্য ফেরত আসাদুল ইসলাম (৩৮)নামের এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি ওই গ্রামের দুদু শেখর ছেলে। ভুক্তভোগী শিশুর পিতা পেশায় একজন ভ্যানচালক। শিশুটি সম্পর্কে অভিযুক্ত ব্যক্তির ভাতিজার মেয়ে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক ব্যক্তি জানান, গত ৫/৭ দিন ধরে এলাকায় আসাদুলের বিরুদ্ধে শিশুটিকে যৌন নিপিড়নের ঘটনা নিয়ে নানা প্রচার প্রপাকান্ড চলছিল এবং এলাকায় চাউর হয় মধ্যপ্রাচ্য ফেরত আসাদুল তার(নাতনী) ভাতিজার শিশু সন্তানকে শারীরিকভাবে হয়রানী করেছেন। শিশুটির সঙ্গে আপত্তিকর আচরণ করেছেন এমন তথ্যে গত প্রায় এক সপ্তাহ ধরে এ নিয়ে এলাকায় বিভিন্ন আলোচনা ও উত্তেজনা চলছিল, যার পরিণতিতে এই শালিস অনুষ্ঠিত হয়।

ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার এক পর্যায়ে অভিযোগের বিষয়ে মধুপুর থানায় মামলা করার চেষ্টা হয়। অজ্ঞাত কারণে তা শেষ পর্যন্ত দায়ের হয়নি। পরে গত ৩ মে(রোববার)বিকেলে স্থানীয়ভাবে একটি শালিস বৈঠক অনুষ্ঠিত হয়। এ বিষয়ে শালিসের মাতাব্বর ওই গ্রামের দক্ষিণ পাড়ার হোসেন আলীকে বিষয়টি জানতে একাধিকবার ফোন করলে প্রথমে একবার ফোন রিসিভ করে বলে আমি এখন জাকির ভাই(উপজেলা বিএনপির সভাপতি)সাথে একটি মিটিংয়ে আছি পরে কথা বলব। এর পর তাকে পুনরায় ফোন করলেও তিনি তা আর রিসিভ করেননি। ওই এলাকার টিয়া মতিসহ বেশ কয়েকজনের নেতৃত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে অভিযুক্তকে শারীরিকভাবে শাস্তি (চড়-থাপ্পড়) দিয়ে ছেড়ে দেওয়া হয়। আর তারপর থেকেই ওই বিষয়টি নিয়ে এলাকায় আরো বেশি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক জানান, “একটি শিশু ইভটিজিংয়ের অভিযোগ থানায় আসার কথা শুনেছি, তবে পরে আর কেউ অভিযোগ দেয়নি। এ ধরনের ঘটনা শালিসের মাধ্যমে মীমাংসা করার মতো নয়। আমরা থানায় অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102