মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

কালিহাতীতে নিখোঁজের ১৭ দিন পর প্রবাস ফেরত এক যুবকের লাশ উদ্ধার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫০১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে নিখোঁজের ১৭ দিন পর হাত বাঁধা মাটিতে দাবানো অবস্থায় বিল থেকে প্রবাস ফেরত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে উপজেলার পারখী ইউনিয়নের বগা বিল থেকে মাটি খুঁড়ে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ওই যুবক পারখী দক্ষিণপাড়া গ্রামের হানিফা ওরফে কিসলুর ছেলে মুকুল (২৫)। স্থানীয় সেচপাম্প চালক চাঁন মামুদ জানান, ১৬-১৭ দিন পর ফজরের নামাজ পড়ে বেলা ওঠার পর মেশিন (সেচপাম্প) চালানোর জন্য বগা বিলে যায়। পরে মেশিন চালু করে যে ক্ষেতে লাশ ওই ক্ষেত শুকনো দেখে পানির নাল দেই। এ সময় ক্ষেতের পাশে নেট দেখি পাড়ানো। সেই নেট ঠিক করতে গিয়ে একটি বলের মতো দেখতে পাই। পরে কাছে গিয়ে দেখি মাথার খুলি ও মানুষের হাত বাঁধা। এইটা দেখে আমি অজ্ঞান হয়ে পড়ে গেলে এক কামলা (শ্রমিক) আমাকে বাড়িতে নিয়ে আসে। নিহত মুকুলের শ্বশুর জানান, গত তিন-চার মাস আগে সে সৌদি যায়।

পরে সেখানে এক মাস থেকে বিগত দুই থেকে আড়াই মাস ধরে দেশে চলে আসেন। এরপর থেকে মুকুলের বাবা-ভাই বাড়িতে জায়গা না দেয়ায় আমি একটি দোকান নিয়ে দেয়ার কথা বললে মেয়েকে নিয়ে আমার বাড়ি সখিপুর উপজেলার খুইংগারচালা আসে। তিনি আরও জানান, মুকুল ভালোভাবেই দোকান চালাচ্ছিল। হঠাৎ গত ১৭ দিন আগে অসময়ে দোকান বন্ধ দেখে তাকে ফোন করলে সে জানায় কালিহাতী গেছে। ফিরতে পরেরদিন সকাল হবে। সেই সময় থেকে আর বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজির একপর্যায়ে না পাওয়ায় সখিপুর থানায় একটি জিডি করি। পরে গতকাল ফোনে পারখীতে একজনের লাশ পাওয়া গেছে খবর পেয়ে এসে দেখি আমার মেয়ের জামাইয়ের লাশ। প্রথমে পুরো শরীরে কাদামাটিতে দাবানো থাকায় চিনতে পারিনি। পরে পরনের কাপড়-চোপড় দেখে চিনতে পারি। এ বিষয়ে কালিহাতী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান শেখ জানান, পারখী ইউনিয়নের বগা বিল থেকে হাত বাঁধা অবস্থায় মাটি খুঁড়ে দাবানো অবস্থায় মুকুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102