মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ আলোকদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ও বিএনপি অফিস পুড়ে ছাই টাংগাইলে সূর্যমূখী চাষে কৃষকের মুখে স্বস্তির হাসি সম্ভাবনার আইসিটি খাতে ১০ লাখ তরুণ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে-আইসিটি মন্ত্রী

গোপালপুরে যাত্রাপালা থেকে আটক ৩ নারীর কারাদন্ড

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪১৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল গোপালপুরের নলিন বাজারে অবৈধ যাত্রাপালা ভেঙ্গে দিয়ে, ৩ নারীকে ১ মাসের জেল ও ১০০ টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টায় ভ্রাম্যমাণ আদালত নিয়ে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা।
সাজা প্রাপ্তরা হলেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলা মুসলিমাবাদ গ্রামের বন্যা সরকার(২১), পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাহামুদকান্দা গ্রামের শারমিন আক্তার (১৯), গোপালগঞ্জের মোকসেদপুর উপজেলার পিপিসা দাস (২২)।
জানা যায়, স্থানীয় একটি চক্র ৫ জন নারীকে এনে অশ্লীল যাত্রাপালা বসায়।
এসময় এএসপি (গোপালপুর সার্কেল) মো. মোনাদির চৌধুরীসহ থানা পুলিশ ফোর্স  নিয়ে অভিযান পরিচালনাকালে দুজন নারীসহ আয়োজকরা পালিয়ে যায়। বাকি ৩ জনকে আটক করে ইউএনও ভ্রাম্যমাণ আদালত আইন ২০০৯ এর ৭(১) ধারা ক্ষমতা বলে সাজা প্রদান করে তাদের জেল হাজতে পাঠায়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102