মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ আলোকদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ও বিএনপি অফিস পুড়ে ছাই টাংগাইলে সূর্যমূখী চাষে কৃষকের মুখে স্বস্তির হাসি সম্ভাবনার আইসিটি খাতে ১০ লাখ তরুণ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে-আইসিটি মন্ত্রী

সখীপুরে ঋণের টাকা পরিশোধ করতে না পেরে এক ব্যক্তির গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৫৬ বার পড়া হয়েছে
ফাইল ছবি

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে ঋণের টাকা পরিশোধ করতে না পেরে নূরুল ইসলাম (৬৫) নামের এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বড়চওনা বিন্নাখাইড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নূরুল ইসলাম উপজেলার বড়চওনা বিন্নাখাইড়া এলাকার ডালিম উদ্দিনের ছেলে।

নূরুল ইসলামের ছোট ভাই নূর জামাল (৪৫) জানান, ‘বড় ভাই নূরুল ইসলাম তার পরিবারের সদস্যদের নিয়ে আলাদা বসবাস করতেন। পারিবারিক বিভিন্ন কারণে তিনি অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েন। এ কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। কোনোভাবেই ঋণের টাকা পরিশোধ করতে না পারায় আগেও কয়েকবার তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন।’

স্থানীয় সূত্রে জানা যায়, গত রাতে খাওয়া-দাওয়ার পর রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে বাড়ির পাশে একটি গাছের সাথে তার ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলুল হক জানান, ‘লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102