মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ০২ মে ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে শিশু প্রতিভা বিকাশ সংগঠনের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৩৩২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শনিবার (৯মার্চ) টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে শিশু প্রতিভা বিকাশ সংগঠনের আলোচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা পাঠ ও যাদু প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

টাঙ্গাইল জেলা অ্যডভোকেট বার সমিতির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যডভোকেট গোলাম মোস্তফা মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাসানী পরিষদের চেয়ারম্যান খন্দকার নাজিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য প্রদান করেন কবি শামসুজ্জামান জামান, আল রুহি ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ টাঙ্গাইল জেলা ইউনিট এর সভাপতি হাজী মুহাঃ সাজ্জাদুর রহমান খোশনবীশ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিশু প্রতিভা বিকাশ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল কালাম সিদ্দিকী (নিপু) ও সাধারণ সম্পাদক এরফানুজ্জামান (রুনু)সহ জেলার বিভিন্ন স্থান থেকে আগত শিশু ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত বক্তাগণ মহান মুক্তিযুদ্ধের তাৎপর্য তুলে ধরে বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে আগামী প্রজন্মের শিশুদের উদ্বুদ্ধ করতে হবে। আর, এ জন্য শিশুদেরকে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোসহ আমাদের বীর মুক্তিযোদ্ধাদের সীমাহীন ত্যাগ ও শৌর্যবীর্য এবং বীরত্বগাঁথা তুলে ধরতে হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102