মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ০১ জুন ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ

টাঙ্গাইলে দেশের অন্যতম আধুনিক ফিলিং স্টেশনের উদ্বোধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ৩৬৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে দেশের অন্যতম আধুনিক ফিলিং স্টেশনের উদ্বোধন করা হয়েছে। উন্নত বিশ্বের আদলে দি টাঙ্গাইল মডেল ফিলিং স্টেশন ও ধ্রুব ইন রেস্টুরেন্ট এন্ড ক্যাফে নামের আধুনিক এ স্টেশনটি উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাহজাহান খান এমপি।

শুক্রবার (১৫ মার্চ) বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সদর উপজেলার সারুটিয়া এলাকায় এ স্টেশনের উদ্বোধন করা হয়।

দি টাঙ্গাইল ফিলিং স্টেশন ও ধ্রুব ইন রেস্টুরেন্ট এন্ড ক্যাফের চেয়ারম্যান, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান এবিএম আজাদ এনডিসি, জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, দি টাঙ্গাইল ফিলিং স্টেশনের ম্যানেজিং ডিরেক্টর গোলাম কিবরিয়া বড় মনি প্রমুশ। এ সময় জেলা, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বীর মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী ও জেলার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ বির্নিমানে আন্তর্জাতিক মানের ৮টি আধুনিক স্টেশন তৈরির অনুমোদন দেন। দি টাঙ্গাইল মডেল ফিলিং স্টেশন ও ধ্রুব ইন রেস্টুরেন্ট এন্ড ক্যাফে তার মধ্যে একটি। এই স্টেশনে চালক-যাত্রী ও মহাসড়ক ব্যবহারকারীদের আধুনিক সকল সুবিধা বিদ্যমান রয়েছে। বিশ্রাম-বিনোদন ও টাঙ্গাইলের ঐতিহ্যগত সকল পণ্যের সমাহারও এখানে থাকবে। দি টাঙ্গাইল ফিলিং স্টেশনে চালক ও যাত্রীদের আন্তর্জাতিকমানের সকল সেবা প্রদানের প্রক্রিয়া সফল হলে এই আদলেই দেশের অন্য স্টেশন নির্মাণ করা হবে বলেও জানান তারা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102