মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ০১ জুন ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ

সখিপুরে জাতির পিতার ১০৪ তম জন্মবার্ষিকী পালিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ৩৩৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখিপুরে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতিয় শিশু দিবস পালিত হয়েছে।

সকাল ৯টায় উপজেলার মুক্তার ফোয়ারা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হোসেন পাটোয়ারী বক্তব্য প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মনজুরুল মোর্শেদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ রুহুল আমিন মুকুল, সখিপুর পিএম পাইলট মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হারুন অর রশিদ, একাডেমিক সুপারভাইজার মোঃ আনোয়ার হোসেন এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ। এদিকে সখিপুর উপজেলার কাকরাজান ইউনিয়নের মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত প্রতিষ্ঠান মহানন্দপুর বিজয় স্মৃতি উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, রচনা প্রতিযোগিতা,চিত্রাংকন, আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শামসুল হক এর সভাপতিত্তে এবং সরকারী শিক্ষক আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন -ম্যানেজিং কমিটির সদস্য হায়দার আলী,সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আলী এবং প্রধান শিক্ষক মোহাম্মদ কামরুল হাসান প্রমূখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102