মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ আলোকদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ও বিএনপি অফিস পুড়ে ছাই টাংগাইলে সূর্যমূখী চাষে কৃষকের মুখে স্বস্তির হাসি সম্ভাবনার আইসিটি খাতে ১০ লাখ তরুণ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে-আইসিটি মন্ত্রী টাংগাইলে পবিত্র মাহে রমজান উপলক্ষে লেবুর দাম আকাশচুম্বি টাংগাইলে বেড়েছে লেবুর চাহিদা ও দাম

গোপালপুরে ইউপি চেয়ারম্যানের পদত্যাগ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ৩২০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের গোপালপুরে আলমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমেন আসন্ন উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য পদত্যাগ পত্র জমা দিয়েছেন। আব্দুল মোমেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর তিনি লিখিতভাবে পদত্যাগপত্র জমা দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা সত্যতা স্বীকার করেছেন।

পদত্যাগপত্রে আলমনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উল্লেখ করেছেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করতে ইচ্ছুক। ফলে নির্বাচনে অংশগ্রহণের জন্য বর্তমান ইউপি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করা প্রয়োজন। ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ধারা ৩২ এর উপধারা ২ মোতাবেক পদত্যাগ করার জন্য আবেদন করলাম।

এদিকে বৃহস্পতিবার (২১ মার্চ) নির্বাচন কমিশনের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) আতিয়ার রহমান স্বাক্ষরিত উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এতে দেশের অন্যান্য উপজেলার সাথে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচন আগামী ৮ই মে অনুষ্ঠিত হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102