মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ

সহস্রাধিক রোজাদারদের ইফতার করালো খিদির যুব সমাজ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ৪৮৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে টাঙ্গাইল সদর উপজেলার আয়নাপুর বাজারে খিদির যুব সমাজের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মার্চ) সন্ধায় খিদির সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় অর্ধশতাধিক স্বেচ্ছাসেবীর সাহায্যে সহস্রাধিক রোজাদারদের ইফতার করানো হয়।

জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন। এছাড়া অন্যান্য নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক রোজাদার উপস্থিত ছিলেন।

ইফতার করতে আসা চায়ের দোকানদার আজিমুল ইসলাম বলেন, এটা খুবই চমৎকার আয়োজন। এতো বড় আয়োজন আমরা আগে দেখি নাই। এজন্য খিদির যুব সমাজকে অনেক ধন্যবাদ জানাই।

ইফতার মাহফিল উদযাপন কমিটি ও আয়নাপুর বাজার বণিক সমিতির সভাপতি শরিফুল ইসলাম বলেন, গ্রামের সুবিধা বঞ্চিত মানুষের জন্য আমাদের এই আয়োজন। গ্রামীণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য আমরা যুব সমাজ নানাভাবে ভূমিকা রাখতে চাই।

উক্ত কমিটির সাধারণ সম্পাদক বেল্লাল শিকদার বলেন, গ্রামের যুব সমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফলেই এই আয়োজন সম্ভব হয়েছে। আমরা এই ধারা অব্যাহত রাখতে চাই।

ইফতারের পূর্বে মুসলিম উম্মাহর জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা মুফতি সাইফুল মাহমুদ। পরে অতিথিবৃন্দসহ সকলে ইফতারে অংশ নেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102