মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ০২ মে ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

দেলদুয়ারে সীসা কারখানা উচ্ছেদ অভিযান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ৩৯৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়-এর উদ্যোগে দেলদুয়ার উপজেলা প্রশাসনের বিজ্ঞ উপজেলা নির্বাহী অফিসার জনাব মোছাঃ শাকিলা পারভীন এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব তুহিন আলম এর নেতৃত্বে দেলদুয়ার উপজেলার এলাসিন ব্রিজের নিকটে পুরাতন ব্যাটারী হতে সীসা উৎপাদনকারী কারখানার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালনা করা হয়।

মঙ্গলবার ( ২রা এপ্রিল ) আনুমানিক দুপুর ১২.০০ ঘটিকা এ অভিজান পরিচালনা করা হয় । উক্ত অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ে পরির্দশক জনাব মোতালেব হোসেন।

অভিযানে কারখানার সকল স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা করা হয় । উক্ত উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনায় দেলদুয়ার উপজেলার পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102