মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ

কালিহাতীতে ৬ স্থানে একরাতে খড়ের গাদায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ২৮০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার ২নং ওয়ার্ড ঘুনী গ্রামের ৬ স্থানে একরাতে একই সময়ে খড়ের গাদায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৭ এপ্রিল) দিবাগত গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শনিবার (২৭ এপ্রিল) দিবাগত রাত প্রায় ১২টার দিকে ঘুনী পশ্চিম পাড়া সড়কের ধারে এবং বাড়িতে যেসব খড়ের গাদা ছিল, সেগুলোর প্রায় সবগুলোতে আগুন ধরিয়ে দেয়া হয়। আগুনের লেলিহান ছড়িয়ে পড়ে গাদাজুড়ে। এ সময় আগুন দেখে লোকজন ঘর থেকে বেরিয়ে এসে নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দিলে তাঁর এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই বেশিরভাগ গাদা পুড়ে ছাই হয়ে যায়।

আগুনে ঘুনী পশ্চিম পাড়া গ্রামের সিদ্দিক, আরফান, জাহাঙ্গীর, আলমগীর, শামীম ও দেলোয়ারের খড় পুড়ে ছাই হয়ে গেছে। রাতের আঁধারে খড়ের গাদায় আগুনের ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। একই সময়ে বিভিন্ন বাড়ির খড়ের গাদায় আগুনের ঘটনায় রহস্যেরও সৃষ্টি হয়েছে। লোকজন বলছেন, এটি সংঘবদ্ধ অপরাধ। এমন হলে জানমালের নিরাপত্তা থাকল কই।

ক্ষতিগ্রস্ত আরফান ও জাহাঙ্গীর জানান, সজাগ না থাকলে আগুন ছড়িয়ে ঘরের ভিতরেও যেতে পারত। স্থানীয়রা আরও জানান, এলাকায় পুলিশের টহল ব্যবস্থা আরও জোরালো করতে হবে। বিশেষ করে রাতের বেলায় পুলিশ এলাকা প্রদক্ষিণ করলে অপরাধীরা এ ধরনের অপরাধ করার সাহস পাবেনা।

কালিহাতী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনজুরুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টার প্রচেষ্টায় ৪টি খড়ের গাদার আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। বাকি দুই খড়ের গাদার আগুন স্থানীয়রা নিভিয়েছে।

কালিহাতী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান শেখ জানান, এ বিষয়ে আমার জানা নেই বা কেউ কোন অভিযোগ করেনি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102