মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ০৩ মে ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

সখীপুরে সাবেক এমপি ও বর্তমান এমপির সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ২৮২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে সাবেক এমপি জোয়াহেরুল ইসলাম ও বর্তমান এমপি অনুপম শাহজাহান জয়ের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

গত বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার যাদবপুর ইউনিয়নের নলুয়া বাজারে এ ঘটনা ঘটে।

এতে বর্তমান এমপির সমর্থদের হামলায় সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামের সমর্থক বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হন।

আহতরা হলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আতোয়ার, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক রনি আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক খন্দকার কামরুল হাসান, উপজেলা আ’লীগের সদস্য আসাদুজ্জামান লিটন, হাতীবান্ধা ইউনিয়ন আ’লীগের যুগ্ম আহ্বায়ক শাহজালাল, উপজেলা যুবলীগের সদস্য আজমত আলী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আল আমিন শিকদার ও ছাত্রলীগ নেতা হুরায়রা খানসহ অনেকেই।

গুরুতর আহতদের টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে হামলার ঘটনাস্থলে পেশাগত দায়িত্ব পালন কালে স্থানীয় সাপ্তাহিক সখীপুর বার্তা পত্রিকার সাংবাদিক জাহিদ হাসানকে হামলাকারীরা হাতুড়ি ও লোহার রড দিয়ে উপর্যুপরি আঘাত করে। এতে ওই সাংবাদিকের মাথা, পিঠ ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে, সাবেক ও বর্তমান এমপি সমর্থকদের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যেকোনো মুহূর্তে আরো সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থমথমে অবস্থা বিরাজ করছে। সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের সমর্থকদের শীর্ষ পর্যায়ের নেতারা এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102