মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ আলোকদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ও বিএনপি অফিস পুড়ে ছাই টাংগাইলে সূর্যমূখী চাষে কৃষকের মুখে স্বস্তির হাসি সম্ভাবনার আইসিটি খাতে ১০ লাখ তরুণ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে-আইসিটি মন্ত্রী টাংগাইলে পবিত্র মাহে রমজান উপলক্ষে লেবুর দাম আকাশচুম্বি

মির্জাপুরে নির্বাচনী খিচুরি তিন মাদ্রাসায়

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ৪১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক পাওয়ার আগে নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করে সমাবেশের আয়োজন করায় সমাবেশে রান্না করা খিচুরি গেলো তিন মাদরাসায়। এসময় সমাবেশের আয়োজক উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক তোজাম্মেল হোসেন প্রিন্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। শনিবার (১৮ মে) সন্ধায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন।

জানা গেছে, গতকাল শনিবার (১৮ মে) সন্ধায় মহেড়া ইউপি কার্যালয়ের সামনে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থী ফিরোজ হায়দার খানের নির্বাচনী সমাবেশের আয়োজন ও ৫০০ মানুষের জন্য খিচুরি রান্না করা হয়।

এ খবর পেয়ে মির্জাপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমানের নেতৃত্বে সমাবেশে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়। এসময় সমাবেশের আয়োজক উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক তোজাম্মেল হোসেন প্রিন্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে সমাবেশে ৫০০ মানুষের জন্য রান্না করা খিচুরি উপজেলার জামুর্কী কাচারীবাড়ী, ধল্যা ও দেওহাটা মাদরাসায় ছাত্রদের জন্য পৌছে দেয়া হয়।

মির্জাপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান বলেন, প্রতীক পাওয়ার আগে নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করে সমাবেশ করায় আয়োজকের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া সমাবেশের রান্না করা খাবার তিন মাদরাসায় পৌছে দেয়া হয়েছে। নির্বাচনী আচরণ বিধি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102