মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ০২ মে ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

নাগরপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ৩৪০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে ধুবড়িয়া ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্টে মিজানুর রহমান সজল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে ধুবড়িয়া ৩ নম্বর ওয়ার্ড চকগদাধর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সজল ধুবড়িয়া গ্রামের মো: মিজানুর রহমানের ছেলে এবং পল্লী বিদ্যুতের নিরাপত্তা প্রহরী।

স্থানীয়রা জানায়, দুপুরে বিদ্যুতের খুঁটিতে কাজ করতে এসে সজলকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। মূল লাইনের (এইচটি) ১১ কেভি তারের সাথে জড়িয়ে সজল বিদ্যুতায়িত হন। পরবর্তীতে খুঁটি থেকে নামিয়ে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. নয়ন মন্ডল তাকে মৃত ঘোষণা করেন।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম জসিম উদ্দিন বলেন, সজলের পরিবার থেকে কোনো অভিযোগ দায়ের না করায় ময়নাতদন্ত ছাড়াই সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102