মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ

গাজীপুরে ছিনতাই হওয়া চাল ভূঞাপুরে উদ্ধার আটক ২জন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ৫২৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ গাজীপুরে ছিনতাই হওয়া ট্রাকবোঝাই চালের একাংশ টাঙ্গাইলের ভূঞাপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় গোডাউনের মালিক চাল ব্যবসায়ী নাজমুল জামান শিপলুসহ অন্য একটি ট্রাক চালক আজমতকে গ্রেপ্তার করা হয়েছে।

আটককৃতরা হলেন, চাল ব্যবসায়ী শিপলু ভূঞাপুর পৌরসভার ফসলান্দি গ্রামের শিক্ষক শামসুজ্জামানের ছেলে এবং ট্রাক চালক ঘাটাইল উপজেলার মাকেশ্বর গ্রামের বাদশা মন্ডলের ছেলে আজমত।

সোমবার (২৪ জুন) দুপুরে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় রোডের আষাড় চাল হাউজের গোডাউন থেকে ২৫ কেজি ওজনের প্রায় ২০০ বস্তা চাল উদ্ধার করেছে গাজীপুরের পূবাইল থানা পুলিশের সদস্যরা।

এর আগে বৃহস্পতিবার (২১ জুন) গভীররাতে মীরের বাজার-পূর্বাচল সড়কের এলাকা নগদা ব্রিজের কাছ থেকে চাল বোঝাই ট্রাক ছিনতাই করা হয়। পরে এই ঘটনায় ট্রাকের মালিক ধনঞ্জয় মহন্ত ২৩ জুন গাজীপুরের পূবাইল থানায় মামলা দায়ের করেন। ট্রাক বোঝাই চাল উদ্ধারে পূবাইল থানার উপ-পরিদর্শক (এসআই) উত্তম সূত্রধরের নেতৃত্বে একটি টিম বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ভূঞাপুরে অভিযান চালিয়ে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় রোডের নাজমুল জামান শিপলুর মালিকানাধীন আষাড় চাল হাউজের গোডাউন থেকে ছিনতাই হওয়া চালের একাংশ উদ্ধার করা হয়।

এদিকে খবর পেয়ে ছিনতাইকৃত চাল কেনার মুল ব্যবসায়ী রফিকের ছেলে রাসেল দোকান বন্ধ করে পালিয়েছে।

চাল ব্যবসায়ী শিপুল বাবা শামসুজ্জামান বলেন, ভূঞাপুর বাজারের চাল ব্যবসায়ী রফিকের ছেলে রাসেল আমার ছেলের গোডাউনে চাল রেখেছে। তাদের গোডাউনে জায়গা না থাকায় তারা ছেলে গোডাউনে বলে জেনেছি।

পুবাইল থানার উপ-পরিদর্শক (এসআই) উত্তম সূত্রধর বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় ভূঞাপুরে একজন ট্রাক চালককে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যমতে আষাড় চাল হাউজ থেকে প্রায় ২০০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় গোডাউনের মালিকসহ দুইজনকে আটক করা হয়েছে। এরআগে ছিনতাকারীর সদস্যরা গাজীপুর থেকে একটি চাল বোঝাই ট্রাক ছিনতাই করে। এখনও ট্রাকটি উদ্ধার করা সম্ভব হয়নি। ভূঞাপুর থেকে কিছু চাল উদ্ধার করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102