মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ০১ জুন ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ

মির্জাপুরে সাপের কামড়ে যুবকের মৃত্যু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ২৭৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে সাপের কামড়ে আশিক খান (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার সকাল ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আশিক খান মির্জাপুর উপজেলার ওয়ার্শি গ্রামের মৃত শাকিল খানের বড় ছেলে।

আশিকের খালু বিল্লাল হোসেন জানান, শনিবার রাত সাড়ে ১০টায় বসতঘর থেকে গরু দেখতে গোয়াল ঘরে যাওয়ার সময় আশিক খানকে সাপে কামড় দেয়। এ সময় গোখরা সাপে কামড়েছে বলে আশিক চিৎকার করলে পরিবারের লোকজন তাকে রাতেই মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার ফরিদুল ইসলাম জানান, রাত ১১টায় ওই রোগী হাসপাতালে আসেন। কর্তব্যরত চিকিৎসক ডাক্তার কানিজ ইসলাম চৌধুরী রোগীর সাপে কাটার প্রাথমিক আলামত না থাকায় কিছু পরীক্ষা করাসহ তাদেরকে পর্যবেক্ষণে (অবজারভেশনে) থাকতে বলেন।

জানা গেছে, এরপর রোগীর লোকজন তাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত ঢাকায় পাঠান। পরে স্বজনরা তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল ৬টায় তাকে মৃত ঘোষণা করা হয়।

আরো জানা গেছে, দুই ভাইয়ের মধ্যে আশিক খান ছিলেন বড়। বাবার মৃত্যুর পর কৃষি কাজ করে সংসার চালাতেন আশিক। তার মৃত্যুতে পরিবারটিতে চলছে শোকের মাতম।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102