মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ০১ জুন ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ

মধুপুরে ডাস্টবিন সরবরাহ কার্যক্রমের উদ্বোধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ৪৯০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুর পৌরসভায় নগর পরিচালনা অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ডাস্টবিন সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ৮ জুলাই সোমবার সকালে পৌর মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র আলহাজ্ব সিদ্দিক হোসেন খান।

নগর পরিচালনা অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় মধুপুর পৌরসভায় পরিস্কার পরিচ্ছন্ন উন্নয়নের জন্য শহরের গুরুত্বপূর্ণ স্থান এবং বাসার বাড়ির ময়লা আর্বজনা নিদিষ্ট ডাস্টবিনে রাখার মাধ্যমে শহরের পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়নের লক্ষ্যে ১২০ লিটার ধারণ ক্ষমতার গ্রীণ এবং কমলা রঙের ৪শ’ ও ২০ লিটারের ৪ হাজার ডাস্টবিন বক্স বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ সময় প্যানেল মেয়র জাকিরুল ইসলাম ফারুক, ইন্জিনিয়ারিং প্রদীপ কুমার, কাউন্সিল বেশর আলী ফকির, হারুন অর রশিদ, বিল্লাল হোসেন, মহিলা কাউন্সিল মালেক বেগমসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মেয়র আলহাজ্ব সিদ্দিক হোসেন খান বলেন, মধুপুর পৌরসভায় বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম চলমান রয়েছে। শহর উন্নয়ন পরিকল্পনার কার্যক্রমের অংশ হিসেবে আজ ডাস্টবিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হলো। এতে শহরের পরিস্কার পরিচ্ছন্নতা বৃদ্ধি পাবে। উন্নত আধুনিক পৌরসভা বির্নিমানে সকলের সহযোগিতা কামনা করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102