মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ০২ মে ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

কালিহাতীতে দুই মামলায় শিক্ষার্থীসহ আটক ২৬

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ৩২০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত ১৯ থেকে বুধবার ৩১ জুলাই (বিকাল সাড়ে ৪টা) পর্যন্ত টাঙ্গাইলের কালিহাতীতে দুই মামলায় শিক্ষার্থী ও রাজনৈতিক কর্মীসহ ২৬ জনকে আটক করেছে কালিহাতী থানা পুলিশ। উপজেলা আওয়ামী লীগ অফিসে ভাঙচুর ও মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টির অভিযোগের মামলায় ২০, পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে আহত করার অভিযোগের মামলায় ৪ ও ২০২৩ সালের ৩১ অক্টোবর বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় ২ জনকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে পুলিশ। আটককৃতদের মধ্যে ৭ শিক্ষার্থী হলেন, মেহেদী হাসান (২৩), নুরুন্নবী চৌধুরী শান্ত (২৫), তানভীর চৌধুরী প্রান্ত (২৫), রবিউল ইসলাম (৩৩), পার্থ (২৫), আলদ্বীন (২১) ও মেহেদী (২৭)।

আটককৃত ৯ রাজনৈতিক কর্মীরা হলেন, উপজেলা জামায়াতের আমির এস এম এনামুল হক (৬৫), উপজেলা কৃষক দলের সদস্য সচিব মুসা মোল্লা (৩২), গোহালিয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মতিউল আলম তালুকদার (৫৫), সহদেবপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আল-আমিন (২৫), উপজেলা বিএনপির সদস্য কামাল (৫২), কোকডহড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ফারুক আহাম্মেদ খান (৫৮), গোহালিয়াবাড়ি ইউনিয়ন যুবদলের সাবেক আহŸায়ক আবুল কালাম আজাদ (৩৩), বল্লা ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক হায়দার আলী (৫২) ও এলেঙ্গা পৌর বিএনপি নেতা রুস্তম আলী (৬২) ।

আটককৃত ১০ সাধারণেরা হলেন, নাজমুল (২৫), চান মাহমুদ (৪০), বাবুল তালুকদার (৪৫), মো. আহাদুল্লাহ (৫৩), জাকির হেসেন সিদ্দিকী (৪৫), নজরুল ইসলাম (৪২), রফিকুল ইসলাম লাভু (৬৫), মমিনুল ইসলাম (৪০), আলমগীর হেসেন (৬০) ও ফরহাদ আলী (লাল মিয়া) (৬৮)।

কোটা সংস্কার আন্দোলনে রংপুরে আবু সাঈদ মারা যাওয়ার ঘটনায় ১৭ জুলাই বুধবার দেশব্যাপী আন্দোলন ছড়িয়ে পড়ে। এই দিন কালিহাতীতে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা অবস্থান নেয়। পরদিন বৃহস্পতিবার আওয়ামী লীগ ও পুলিশের বাধায় শিক্ষার্থীদের আন্দোলন পন্ড হয়ে যায়। উপজেলা সদরের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সকাল থেকে বাসস্ট্যান্ডে অবস্থান নেয়ার চেষ্টা করলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও পুলিশ তাদেরকে বার বার ছত্রভঙ্গ করে দেয়। এসময় কয়েকজনকে আটক করে পুলিশ। অপরদিকে দুপুর সাড়ে ১২ টায় উপজেলার এলেঙ্গায় ময়মনসিংহ লিঙ্ক রোডে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। একই সময়ে উপজেলার আগচারানে কালিহাতী-বল্লা আঞ্চলিক সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা।

পরদিন শুক্রবার বিকালে কয়েক শতাধিক শিক্ষার্থী কালিহাতী বাসস্ট্যান্ডে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় শিক্ষার্থীরা উপজেলা আওয়ামী লীগ অফিসে হামলা করে আসবাবপত্র ভাঙচুর করে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102