মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ আলোকদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ও বিএনপি অফিস পুড়ে ছাই টাংগাইলে সূর্যমূখী চাষে কৃষকের মুখে স্বস্তির হাসি সম্ভাবনার আইসিটি খাতে ১০ লাখ তরুণ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে-আইসিটি মন্ত্রী টাংগাইলে পবিত্র মাহে রমজান উপলক্ষে লেবুর দাম আকাশচুম্বি

টাংগাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজন নিহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহতের ঘটনা ঘটেছে। বুধবার বিকালে সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের দরুন এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, বুধবার বিকালে দরুন এলাকায় একটি ট্রাক বিকল হলে মেরামতের জন্য ট্রাকের নিচে কাজ করছিলেন এক ব্যক্তি। এ সময় পেছন থেকে উত্তরবঙ্গগামী অপর একটি ট্রাক ধাক্কা দিলে উভয় ট্রাকের দুইজন ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাকের ভেতর আটকে থাকা অপর একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠান।

এদিকে মঙ্গলবার রাত ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর ক্যাডেট কলেজের সামনে বাসের চাপায় মোটরসাইকেলে থাকা শিউলী আক্তার (৪৫) নামে এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার স্বামী।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102