মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ

মধুপুর বনের ৪০ ভাগ প্রভাবশালীদের দখলে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৩০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলের ৪০ ভাগ এখন প্রভাবশালীদের দখলে। কেটে নেওয়া হয়েছে অনেক শালগাছ। সেখানে আবাদ হচ্ছে নানা ধরনের ফল ও ফসল। দখল কাজে অনেক বন বিভাগের কর্মী জড়িত বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিভাগীয় বন কর্মকর্তা।

মধুপুর ফুলবাগচালার এক জায়গায় গেল বছরও ছিল গজারির বন। কিন্তু এখন এ জায়গায় গাছ কেটে চাষ হচ্ছে ফলের।

ফুলবাগচালা ছাড়াও টক্কুরচালা বাইদ, দিঘলবাইদসহ বিভিন্ন এলাকায় বনের জায়গা দখল করে করা হচ্ছে এমন নানা রকম ফলের চাষ।

স্থানীয়দের অভিযোগ, বন কর্মকর্তাদের যোগসাজসে অবৈধভাবে লিজ নিয়ে স্থানীয় প্রভাশালীরা উজাড় করছে গাছ। চাষ করছে নানা ফল গাছের।

বন দখল বন্ধে নিজেদের ব্যর্থতার দায় স্বীকার করেন বিভাগীয় বন কর্মকর্তা। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছন তিনি।

টাঙ্গাইল বিভাগীয় বন কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান বলেন, ‘মধুপুর বনাঞ্চলের ৪০ ভাগই এখন প্রভাবশালীদের দখলে। আমরা তাদেরকে নিয়মিত বাঁধা দেই, আইনানুগ ব্যবস্থা নেই। তার পরেও পারছি না। পরিবর্তিত পরিস্থিতিতে আমরা স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে উদ্ধারের চেষ্টা করব।’

দেশের তৃতীয় বৃহত্তম-মধুপুর বনাঞ্চলের আয়তন ৪৫ হাজার একর। এর মধ্যে দখল হয়ে গেছে প্রায় ১৯ হাজার একর বনভূমি।

সুত্র-ইন্ডিপেন্ডেট টিভি

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102