মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ০২ মে ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

দেলদুয়ারে দেয়ালচাপায় গৃহবধূর মৃত্যু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ২৮৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের দেলদুয়ারে দেয়ালচাপায় শিল্পী আক্তার (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার উপজেলার ডুবাইল ইউনিয়নের বারকুড়িয়া গ্রামে ঘটেছে এই ঘটনাটি। শিল্পী ওই গ্রামের জয়নাল মল্লিকের স্ত্রী। এই ঘটনায় শিল্পীর বোন শাহানাজ আক্তার গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে। জানা যায়, প্রতিবেশী সলিমুদ্দিনের ছেলে মো. ইদ্রিস আলী তার বাড়ির আঙিনায় গাড়ি রাখার জন্য তৈরি একটি ঘরের দেয়াল যেনতেনভাবে নির্মাণ করেন। অত্যন্ত ঝুঁকিপূর্ণ পুরনো এ দেয়ালের পাশ দিয়েই যাতায়াতের সরু রাস্তা। সকাল সাড়ে ১০টার দিকে ওই রাস্তা দিয়ে ২ বোন শিল্পী ও শাহানাজ যাচ্ছিলেন। এ সময় আচমকা দেয়ালটি তাদের ওপর ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই শিল্পী মারা যায়। শাহানাজকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দেলদুয়ার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেব খান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102