মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

শিরোনাম :
টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ

মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৩১৮ বার পড়া হয়েছে

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির (৬০) মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু সেতু রেল সংযোগ সড়কের উপজেলা সদরের বাওয়ার কুমারজানী পূর্বপাড়াতে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, প্রাতভ্রমণকারীরা ওই স্থানে অজ্ঞাত ব্যক্তির মরদেহ দেখতে পান। তারা এগিয়ে গিয়ে ট্রেনে কাটা পড়ার বিষয়টি নিশ্চিত হন। খবর পেয়ে মির্জাপুর ট্রেন স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মচারীরা ঘটনাস্থলে যান। তবে কোন ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তা নিশ্চিত করে বলতে পারেননি তারা। মির্জাপুর ট্রেন স্টেশনের স্টেশন মাস্টার কামরুল হাসান বলেন, ট্রেনে কাটা পড়ে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থরে লোক পাঠানো হয়েছে। কোন ট্রেনে কাটা পড়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে সকাল ৬টা ৪১ মিনিটে পঞ্চগড় থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনটি মির্জাপুর স্টেশন অতিক্রম করেছে বলে তিনি জানান। জযদেবপুর রেলওয়ে পুলিশে খবর দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102