মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ০৬ মে ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল

সড়ক দুর্ঘটনায় মধুপুরের তিন যুবক নিহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ৯৫৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুর থেকে বন্ধুকে এয়ারপোর্টে নামিয়ে দিয়ে বাড়ি ফেরার পথে গাজীপুরের কালিয়াকৈরে বাস-প্রাইভেটকারের সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন।

রোববার (১০ নভেম্বর) সকালে গাজীপুরের নাওজোড় হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো: শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এর আগে শনিবার (৯ নভেম্বর) দিবাগত রাত ২টা ৪০ মিনিটের দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরের শিলাবৃষ্টি ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন টাঙ্গাইলের মধুপুর থানার আনজি গ্রামের মোসলেম উদ্দিন (৩০), নাসির (২৩) ও জুয়েল (৩২)।

এসআই শহিদুল ইসলাম জানান, বন্ধুকে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে বাড়ি ফিরছিলেন তারা। পথে তাদের বহনকারী প্রাইভেটকারটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরের বোর্ডঘর শিলাবৃষ্টি ফিলিং স্টেশন এলাকায় ইউটার্ন নেয়ার সময় ঢাকাগামী আল বারাকা পরিবহন নামের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নাসির ঘটনাস্থলেই নিহত হন। মোসলেম উদ্দিন কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ও জুয়েল কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

তিনি আরো জানান, এ ঘটনায় অপর একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। দুর্ঘটনার শিকার প্রাইভেটকার ও বাসটি জব্দ করা হয়েছে। বাসটির চালক ও সহকারী পালিয়ে গেছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102