মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ

মির্জাপুরে কম্বল ও টাকা দেওয়ার কথা বলে স্বর্ণালংকার লুট

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ৩১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে কম্বল ও টাকা দেওয়ার কথা বলে যমুনা বেগম (৬০) নামের এক বৃদ্ধার গলায় থাকা সোনার চেইন ও কানের দুল খুলে নিয়ে চম্পট দিয়েছে তিন প্রতারক। শনিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা সদরের অগ্রণী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।

যমুনা বেগম উপজেলার বহুরিয়া ইউনিয়নের চান্দুলিয়া গ্রামের খোরশেদ মিয়ার স্ত্রী।

যমুনা বেগম জানান, শনিবার সকালে বাড়ি থেকে মির্জাপুর বাজারে আসেন তিনি।

সাড়ে ১০টার দিকে অগ্রণী ব্যাংকের সামনে মেইন রোডে ভাসমান ১০০ টাকার দোকান থেকে কয়েকটি তৈজস ক্রয় করেন। এ সময় তিন প্রতারকের একজন তার কাছে গিয়ে ডেকে ব্যাংকের সামনে নিয়ে আসেন এবং বলেন বাসস্ট্যান্ড এলাকায় কম্বল ও ১৫০০ টাকা দেওয়া হচ্ছে, আপনি নেবেন। যমুনা বেগম নিতে রাজি হলে প্রতারক বলেন, কম্পিউটারে আপনার ছবি তুলতে হবে এ জন্য কানের দুল ও গলার চেইন খুলতে হবে বলে প্রতারক সেগুলো খুলে নেয়। যমুনা বেগমের সঙ্গে থাকা চালের ব্যাগটিও নিয়ে যায় প্রতারকরা।
কিছু সময় পর যমুনা বেগম বুঝতে পারে তার গলার চেইন, কানের দুল ও চালের ব্যাগ নিয়ে গেছে। এরপর হাউমাউ করে কাঁদতে থাকেন তিনি।যমুনা বেগম বলেন, ‘কয়েক দিন আগে ২৫ হাজার টাকা দিয়ে কানের দুল এবং কয়েক বছর আগে ১৭ হাজার টাকা দিয়ে গলার চেইনটি কিনেছিলেন। আমাকে কম্বল ও টাকার লোভ দেখিয়ে সর্বনাশ করেছে।

মির্জাপুর থানার উপপরিদর্শক হাবিবুর রহমান বলেন, ‘এ ধরনের কোনো অভিযোগ পাইনি।’

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102