মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

শিরোনাম :
টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ

টাংগাইলে সুলভ মূল্যে পণ্য সামগ্রী বিক্রয় কার্যক্রম উদ্বোধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৩৫০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, সারাবছর সুলভ মূল্যে পণ্য সামগ্রী বিক্রয় করা হবে। জেলা থেকে উপজেলা পর্যায়ে সাধারণ মানুষের কাছে এ পণ্য পৌঁছিয়ে দেওয়া হবে।

শনিবার (১ মার্চ) বিকেলে রমজান উপলক্ষে সাধারণ মানুষের মাঝে সুলভ মূল্যে পণ্য সামগ্রী বিক্রয় কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। টাঙ্গাইলের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জনসভা চত্বরে এ বিক্রয় কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এসময় ৩৮ টাকা হালি ডিম, ২৫০ টাকা কেজি ব্রয়লার মুরগি, ৬৫০ টাকা কেজি দরে গরুর মাংস ও ৮০ টাকা লিটার হিসেবে দুধ বিক্রি করা হয়।

তিনি বলেন, কৃষি ব্যাংকের মতো মৎস্য ও প্রাণিসম্পদ ব্যাংক তৈরির কার্যক্রম শেষ পর্যায়ে। ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। এতে তারা সন্তুষ্ট হয়ে সেটি বাংলাদেশ ব্যাংকে দিয়েছে। এখন বাংলাদেশ ব্যাংক যদি স্বীকৃতি দেয় তাহলে দ্রুত মৎস্য ও প্রাণিসম্পদ ব্যাংকের কার্যক্রম শুরু হবে।

তিনি আরও বলেন, বিভিন্ন দেশে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ দুটি একত্রে থাকে। কিন্তু আমাদের দেশে কেন যে আলাদা সেটি বুঝি না। কৃষি জমিতে যে কিটনাশক দেওয়া হয় সেটি মাছ এবং গরু-ছাগলের জন্য ক্ষতিকর। যারা পশু পালন করেন তাদের খেয়াল রাখা উচিৎ যেন ওই খামারের আশপাশে যাতে কেউ জমিতে কিটনাশক দিতে না পারে।

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102