মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

শিরোনাম :
টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ

সখীপুরে ‘মাদক সেবনে বাধা’ দেওয়ায় গ্রাম পুলিশকে হাতুড়ি পেটা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ৩১৯ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ‘মাদক সেবনে বাধা’ দেওয়ায় এক গ্রাম পুলিশকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার বিকালে উপজেলার আমতৈল বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সখীপুর থানার ওসি জাকির হোসেন।

আহত নুরুল হক (৫২) উপজেলার আমতৈল এলাকার বাসিন্দা। তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মামলার বরাতে পুলিশ জানায়, বৃহস্পতিবার উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দুলাল হোসেন আমতৈল এলাকায় কয়েকজন মাদকসেবীর মাদক সেবনের খবর পান।

কিন্তু তিনি ঘটনাস্থল থেকে দূরে থাকায় স্থানীয় গ্রাম পুলিশ সদস্য নুরুল ইসলামকে বিষয়টি জানান এবং মাদক সেবনে বাধা দিতে বলেন। তখন নুরুল ইসলাম স্থানীয়দের নিয়ে গিয়ে মাদকসেবীদের বাধা দেন।

এ ঘটনায় ক্ষিপ্ত মাদকসেবীরা পরে নুরুল ইসলামকে আমতৈল বাজারের কাছে একা পেয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে।

গুরুতর আহত নুরুল ইসলামকে প্রথমে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, হাতুড়ির আঘাতে গ্রাম পুলিশ সদস্যের কাঁধের হাড় ও বাম হাত ভেঙে গেছে।

সখীপুর থানার ওসি জাকির হোসেন বলেন, এ ঘটনায় নুরুল হকের ছেলে নাজমুল হোসেন বাদী হয়ে সখীপুর থানায় মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102